Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ২ আগস্ট ২০২৬

গন্তব্য হতে পারে পিএসজি

বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস

বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস
ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস বার্সেলোনা ছাড়তে চান বলে জানিয়েছে ইউরোপের একাধিক সংবাদমাধ্যম। স্পেনের বিশ্বকাপজয়ী এ তারকার সম্ভাব্য নতুন ঠিকানা হতে পারে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)।

ফরাসি সংবাদমাধ্যম ফুট মের্কাটোর প্রতিবেদনে বলা হয়েছে, ছুটিতে থাকাকালীন সময়েই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তোরেস। ইতোমধ্যে তার প্রতিনিধিদের সঙ্গে পিএসজির প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে স্প্যানিশ দৈনিক মার্কার দাবি, আগামী সপ্তাহে এই সম্ভাব্য দলবদল নিয়ে বার্সেলোনা ও পিএসজির মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, তোরেসকে দলে ভেড়াতে অন্তত ৫ কোটি ইউরো খরচ করতে হতে পারে পিএসজিকে। বিশ্বকাপের আগেই বার্সেলোনা এ মূল্য নির্ধারণ করেছিলো। বিশ্বকাপ ফাইনালে গোল করার পর তার বাজারমূল্য আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পিএসজি তাদের স্কোয়াডে পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। ক্লাবটির উইঙ্গার ব্রাডলি বারকোলাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে একাধিক ইউরোপীয় ক্লাব, যার মধ্যে লিভারপুলের নামও রয়েছে। বারকোলা দল ছাড়লে তার জায়গায় ফেরান তোরেসকে নেয়ার পরিকল্পনা করছে পিএসজি।

জার্মান কোচ হানসি ফ্লিক-এর অধীনে গত মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তোরেস। মূলত রবার্ট লেভানডোভস্কির বিকল্প হিসেবে খেললেও লা লিগায় শুরুর একাদশে সুযোগ পাওয়া ২৩ ম্যাচে ১৬টি গোল করেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা জেতে বার্সেলোনা।

২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৫ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় যোগ দেন ২৬ বছর বয়সী এ ফরোয়ার্ড। কাতালান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ৬৫টি গোল করার পাশাপাশি ২৩টি অ্যাসিস্টও করেছেন তিনি।

তবে এখন পর্যন্ত তোরেসের ভবিষ্যৎ নিয়ে বার্সেলোনা কিংবা পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়া হয়নি।

সূত্র: গোল ডটকম

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী