Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৫৩, ২২ অক্টোবর ২০২৫

লোপেসের দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সেলোনার গোল উৎসব

লোপেসের দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সেলোনার গোল উৎসব
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে এক ম্যাচে যেন ফিরে এলো পুরনো বার্সেলোনার ছন্দ। মঙ্গলবার (২১ অক্টোবর) ঘরের মাঠে দুর্দান্ত ফুটবলে ভরপুর এক রাতে ফের্মিন লোপেসের হ্যাটট্রিক ও মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া গোলে ৬-১ ব্যবধানে দাপুটে জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল।

প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া বার্সেলোনা এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে। সপ্তম মিনিটেই গোল পায় কাতালানরা—ল্যামিনে ইয়ামালের শট ফিরলে বল পেয়ে ডি-বক্সে জায়গা তৈরি করে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন লোপেস।

২০তম মিনিটে অলিম্পিয়াকোসের দানি গার্সিয়ার শটে বিপদে পড়ে যায় বার্সেলোনা, তবে বল ক্রসবারে লেগে ফেরায় ভাগ্য তাদের পক্ষে থাকে।

৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। তরুণ মিডফিল্ডার দ্রো ফের্নান্দেসের নিখুঁত পাস ধরে দারুণ কৌশলে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ফের্মিন লোপেস।

দ্বিতীয়ার্ধে কিছুটা ফিরে আসে গ্রিক ক্লাবটি। ৫০তম মিনিটে বক্সে এরিক গার্সিয়ার হাতে বল লাগায় পেনাল্টি পায় অলিম্পিয়াকোস, এবং মরক্কোর ফরোয়ার্ড এল কাবি সে সুযোগে ব্যবধান কমান। কিন্তু এরপরই নাটকীয় মোড়—৫৪তম মিনিটে সান্তিয়াগো দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় অলিম্পিয়াকোস।

সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে দেরি করেনি বার্সেলোনা। ৬৮তম মিনিটে ইয়ামাল সফল স্পটকিকে আবার দুই গোলে এগিয়ে দেন দলকে। এর আগে গোলরক্ষক কন্সতানতিনোস র‌্যাশফোর্ডকে ফাউল করলে পায় পেনাল্টিটি।

এর পর শুরু হয় গোলের বন্যা। ৭৪তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের পাস ধরে জালে পাঠান র‌্যাশফোর্ড, আর মাত্র দুই মিনিট পর ডি-বক্সে হাফ ভলিতে হ্যাটট্রিক পূরণ করেন লোপেস—যা ছিলো ম্যাচের সেরা মুহূর্ত।

শেষদিকে আক্রমণের ধারা বজায় রাখেন র‌্যাশফোর্ডও। ৭৯তম মিনিটে পেদ্রির উঁচু পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করে নিজের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় খেলা র‌্যাশফোর্ড এই মৌসুমে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে চারটি গোল করেছেন। তিন ম্যাচে দুই জয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৬, গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করল কাতালানরা।

অন্যদিকে, আরেকটি পরাজয়ে টেবিলের নিচে নেমে গেছে অলিম্পিয়াকোস, এবং তাদের নকআউট পর্বে যাওয়ার আশা আরও ক্ষীণ হয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার