Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৭, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ০২:১১, ৬ আগস্ট ২০২৬

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৮ উইকেটে

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
ছবি: সংগৃহীত

তিন বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেলো পাকিস্তান। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে সফরকারীরা। এ জয়ের মধ্য দিয়ে টানা আটটি বিদেশ সফরের টেস্টে জয়হীন থাকার হতাশাও কাটিয়েছে পাকিস্তান।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট সিরিজও ড্র করলো পাকিস্তান। একই সঙ্গে দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর বাবর আজমের যাত্রা শুরু হলো জয় দিয়ে।

চতুর্থ দিনের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় পাকিস্তান। আগের দিন ৭৫ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ দিনের শুরুতে মাত্র আধা ঘণ্টার মধ্যেই শেষ চার উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন আলি উসমান ও মোহাম্মদ আলী। তাদের নিয়ন্ত্রিত আক্রমণে দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রান।

দিনের শুরুতেই কোনও রান যোগ না করেই বিদায় নেন কেমার রোচ। এরপর মোহাম্মদ আলীর বলে বড় শট খেলতে গিয়ে আউট হন জাস্টিন গ্রিভস। ইনজুরির কারণে ব্র্যান্ডন কিং ব্যাট করতে না পারায় শেষ ভরসা ছিলেন শামার জোসেফ। তিনি কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি মারলেও আলি উসমানের বলে ক্যাচ দিয়ে ফেরেন। তার বিদায়ের সঙ্গে ১৮৯ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস।

৭৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হক ও আজান আওয়াইস দ্রুত সাজঘরে ফিরলে দুই উইকেট হারায় সফরকারীরা।

তবে এরপর অধিনায়ক বাবর আজম ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আবদুল্লাহ শফিক দায়িত্বশীল ব্যাটিংয়ে আর কোনও বিপদ হতে দেননি। দুজনই ইতিবাচক মানসিকতায় ব্যাট করে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন। লাঞ্চের পর প্রয়োজনীয় রান তুলে ৮ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।

এ জয় শুধু সিরিজ সমতায় ফেরায়নি, আসন্ন ইংল্যান্ড সফরের আগে পাকিস্তানকে বাড়তি আত্মবিশ্বাসও এনে দিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২৮০ ও ১৮৯

পাকিস্তান: ৩৯৫ ও ৭৬/২

ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ