Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০২৫

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ফাইনালে চিটাগাং কিংস

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ফাইনালে চিটাগাং কিংস
ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুলনা তাইগার্সকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে চিটাগাং কিংস। খুলনার দেওয়া ১৬৪ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ বলে ২ উইকেটের নাটকীয় জয় পায় চিটাগাং। ২ উইকেটে জিতে ফাইনালের টিকিট কাটে চিটাগাং।

এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৮৫ রানে অলআউট করা খুলনা টাইগার্স দ্বিতীয় কোয়ালিয়ারে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে মুদ্রার উল্টো পিঠ দেখতে বসেছিলো।

তবে এ যাত্রায় বেঁচে যায় মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ারের ব্যাটে। দুইজনের ৫০ বলে ৭৩ রানের জুটিতে লড়াকু ইনিংসের দিকে ছুটতে থাকে খুলনা।

অঙ্কন ৪১ রানে ফিরে গেলে ২৯ বলে ফিফটি হাঁকান হেটমায়ার। ৩৩ বলে ৪ ছক্কা ৬ বাউন্ডারিরে ৬৩ রান করে যখন হেটমার আউট হন তখন দলীয় সংগ্রহ ১৪৬।

শরিফুলের করা শেষ ওভারে হোল্ডার ও নেওয়াজ মিলে নেন ১৭ রান। আর তাতেই ১৬৩ রানের লড়াই করার মতো পুঁজি পেয়ে যায় খুলনা। তবে এই রানও জয়ের জন্য যথেষ্ট হয়নি।

হাসান মাহমুদের বলে পারভেজ ইমন ও গ্রামাম ক্লার্ক দ্রুত ফিরলেও হোসাইন তালাতকে নিয়ে চিটাগাং কিংসকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন আরেক পাকিস্তানি খাজা নাফি। ৩৭ বলে ফিফটি তুলে নেন নাফি। এর পরের ওভারে খুলনাকে ব্রেক থ্রু এনে দেন নাসুম। পর পর নিজের দুই ওভারে তালাত ও শামিম পাটোয়ারিকে ফিরিয়ে খুলনাকে ম্যাচে ফেরায় এই স্পিনার।

এর পরের ওভারে নাফি ও খালেদকে ফিরিয়ে কিংসকে বিপদে ফেলেন খুলনার পেসার মুশফিক হাসান।

কিংস অধিনায়ক মিঠুনও দলের ভরসা হয়ে উঠতে পারেননি। আরাফাত সানি ও আলিস ইসলামের ব্যাটে শেষদিকে জয় পায় কিংস। ২ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করে চিটাগাং কিংস। ফাইনালে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী