Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

সাকিব আল হাসান মাঠে নামছেন বিকেলে 

সাকিব আল হাসান মাঠে নামছেন বিকেলে 
ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ক্রিকেটারদের নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হয়েছে লিজেন্ড ৯০ লিগ। টুর্নামেন্টের দ্বিতীয় মাঠে নামছে দুবাই জায়ান্টস। এ দলের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজস্থান কিংসের মুখোমুখি হবে দুবাই জায়ান্টস। রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

সাবেক ক্রিকেটারদের অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ায় এ লিগে খেলতে পারছেন সাকিব। বাংলাদেশের আরেক সাবেক তারকা তামিম ইকবালও খেলবেন এ আসরে। বিগ বয়েজ ইউনিকারির হয়ে মাঠে নামবেন তিনি।

দুবাই জায়ান্টস: সাকিব আল হাসান, থিসারা পেরেরা, কেনার লুইস, কেভিন ও'ব্রায়েন, ব্রেন্ডন টেলর, লিয়াম প্লাঙ্কেট, ডোয়াইন স্মিথ, হ্যামিল্টন মাসাকাদজা, রিচার্ড লেভি, লুক ফ্লেচার, রাহুল যাদব, ক্রিস্টোফার এম, সিড ত্রিবেদী, সেকুগে প্রসন্ন।

রাজস্থান কিংস: ডোয়াইন ব্রাভো, অঙ্কিত রাজপুত, ফিল মাস্টার্ড, শাহবাজ নাদিম, ফয়েজ ফজল, শাদাব জাকাতি, জাসকরণ মালহোত্রা, ইমরান তাহির, জয়কিশান কোলসাওয়ালা, রাজেশ বিষ্ণোই, কোরি অ্যান্ডারসন, পঙ্কজ রাও, সামিউল্লাহ শিনওয়ারি, রজত সিং, অ্যাশলে নার্স, দৌলত জাদরান, মানপ্রিত গণি।

সবার দেশে/এমকেজে

শীর্ষ সংবাদ:

পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য