Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৪:০২, ৩০ মে ২০২৫

প্রজ্ঞাপন জারি

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও কার্যকরী সভাপতি ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৯ মে এক প্রজ্ঞাপনে তার মনোনয়ন বাতিল করে।

প্রজ্ঞাপনটিতে বলা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২(খ)(৪) ধারা অনুযায়ী এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও একটি স্বাধীন তদন্ত প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বিসিবির ৯ জন পরিচালকের মধ্যে ৮ জন একযোগে ফারুকের বিরুদ্ধে অনাস্থা দিয়ে চিঠি দেন জাতীয় ক্রীড়া পরিষদে। অভিযোগ ছিলো, বিপিএলসহ বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক বিষয়ে অনিয়ম করেছেন তিনি।

তবে ফারুক আহমেদ নিজে পদত্যাগ করতে রাজি হননি। জানা যায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তাকে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন।

এ অপসারণের ফলে বিসিবিতে পরিচালক ও সভাপতির দুটি পদ এখন শূন্য। আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ নিষিদ্ধ। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আন্তর্জাতিক পর্যায়ে জবাবদিহির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা