Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০০:০৯, ৮ মে ২০২৫

রিশাদ-নাহিদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে বিসিবি!

রিশাদ-নাহিদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে বিসিবি!
ফাইল ছবি

একদিকে চলছে পাকিস্তান সুপার লিগ অন্যদিকে ভারত-পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা। এমন অস্থিরতার মাঝেই অনেকে মনে করছেন ভারত আর পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। যদি এমন হয়  তবে সংশয় উঠতে পারে পিএসএল খেলতে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতের।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা। তবে চলমান ভারত-পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির কারণে পিএসএলে অংশ নেয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সংশয় উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে রিশাদ-নাহিদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে বলা হয়েছে, লেগ স্পিনার রিশাদ ও নাহিদ রানার সাথে বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ব্যক্তিগতভাবেও সেখানকার পরিস্থিতির ওপর নজর রাখছেন। দুই বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের সিইও সালমান নাসির এবং রিশাদের সাথে সরাসরি কথাও বলেছেন।

বিসিবি বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সাথে সমন্বয় করে যোগাযোগ রাখছে, যা সামনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য বুধবার রাতে পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর, পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরসহ ছয়টি স্থানে হামলা চালায় ভারত। এর আগে গত ২২ শে এপ্রিল কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। তার পর থেকে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা