Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:২২, ৫ জুন ২০২৫

আপডেট: ০১:২৪, ৫ জুন ২০২৫

হামজার অভিষেক গোলে দাপুটে জয় বাংলাদেশের!

হামজার অভিষেক গোলে দাপুটে জয় বাংলাদেশের!
ছবি: সংগৃহীত

জন্মটা ইংল্যান্ডে হলেও, ইংলিশ জাতীয় দল ছেড়ে মাতৃভূমির টানে ফিরেছেন বাংলাদেশে, দেশে ফিরে নিজের দ্বিতীয় ম্যাচে পেলেন অভিষেক গোলের দেখা। আর তাতেই দর্শকদের উচ্ছ্বাসে সফরকারী ভুটানের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ।

দীর্ঘ ৫৫ মাস পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে দেখা মিললো আলো, তার সাথে দর্শকদের দারুণ উচ্ছ্বাস আর উন্মাদনা যেন বাংলার ফুটবল ফিরে এসেছে নতুন করে এ বঙ্গে, আর এ ফিরে আসার মঞ্চ তৈরি করেছেন ঘরের মাঠে সফরকারী ভুটানকে দিয়ে। 

জামাল ভূঁইয়ার নেওয়া শট থেকে হেড দিয়ে সোজা ভুটানের জালে ১-০ গোলে জড়ান হামজা। 

দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমে বাংলাদেশ দল যেন ফিরে পেয়েছিলো হারানো ফুটবলকে সঙ্গে আজ জামাল-হামজাদের সাথে একাদশে অভিষিক্ত ফাহমিদুর । ফুটানের বিপক্ষে ম্যাচের শুরুটা ও করলেন দারুণ । মাত্র ৬ মিনিটের মাথায় জামাল ভূঁইয়ার কর্ণার থেকে উড়ে আসা নেয়া শট থেকে হেড দিয়ে নিখুঁতভাবে ভুটানের জালে ১-০ গোলে জড়ান হামজা। 

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে মাঠ কাঁপানো এ মিডফিল্ডার জাতীয় দলের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে করলেন ইতিহাস গড়া গোল। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়া বাংলাদেশ এরপর আরো আগ্রাসী আর দারুণ ফুটবল খেলে ভুটানের ডিফেন্ডারদের বেশ চাপে পেয়েছিলো। ৩২ মিনিটে  ব্যবধান দ্বিগুন করতে পারতো বাংলাদেশ তবে অভিষিক্ত ফাহমিদুরের শট ঠেকিয়ে ভুটানকে বিপদমুক্ত করেন গোলরক্ষক পাঞ্জো । এরপর জামালের শট ঠেকিয়ে আবারো ভুটানকে বিপদমুক্ত করেন তিনি। ভুটানের রক্ষণে একের পর এক আক্রমণ করতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ।

বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক খেলা শুরু করে বাংলাদেশ অন্যদিকে গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে যায় ভুটান। তবে দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে হামজা-জামালদের তুলে নিয়ে তাদের বদলি নামায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আর এ পরিবর্তন নিয়ে আনল আরেক উৎসব। ৪৮ মিনিটে সোহেল রানার ২৫ গজ দূরের ঝোড়ো শট কাঁপিয়ে দিল ভুটানের জাল। এরপর রাকিব হোসেন গোলের সামনে বল পেলেও একটু বাইরে মারেন। ৬০ মিনিটে রাকিব ও ফাহামিদুলকে তুলে আল-আমিন ও ফাহিমকে নামান কোচ। ফাহামিদুল বাঁ দিকের উইং ধরে যতটা খেলেছেন, খারাপ বলা যাবে না। প্রথম ম্যাচ হিসেবে পাশ নম্বর পাবেন।

শেষ পর্যন্ত অনেকটা উপরে এসে খেলতে থাকা বাংলাদেশ দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও কাঙ্খিত গোলের দেখা পায়নি হৃদয়-ফাহিমরা। ফলে ২-০ গোলের জয় নিয়ে সিঙ্গাপুর ম্যাচের জন্য দারুণ প্রস্তুতি সেরে নিলো ক্যাবরেরার শিষ্যরা ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার