Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০০:৩৮, ২০ জুলাই ২০২৫

ভারতের সাথে এনসিসির সভা বর্জন করেছে শ্রীলঙ্কা-আফগানিস্তান

ভারতের সাথে এনসিসির সভা বর্জন করেছে শ্রীলঙ্কা-আফগানিস্তান
ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষ দিকে হতে যাওয়া ঢাকায় এশিয়ান ক্ৰিকেট কাউন্সিল (এসিসির) বার্ষিক সভা ভারতের সাথে একসঙ্গে বর্জনের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কা-আফগানিস্তান সহ আরো কয়েকটি এসিসি সদস্য বোৰ্ড।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের পর্দা উঠছে আর কিছুদিন পর। তবে তার আগেই ঢাকায় আগামী ২৪শে জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসির) বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ঢাকায় সভা আয়োজন নিয়ে আপত্তি রয়েছে ভারতসহ বেশ কিছু এসিসি সদস্য বোর্ডের। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের সূত্র অনুযায়ী রাজনৈতিক এবং কূটনৈতিক কারণে এসিসির এ সভা বর্জন করেছে ভারত। তাছাড়া ভারতের সাথে একসঙ্গে এ সভা বর্জন করেছে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ওমানসহ আরো কিছু সদস্য দেশ।

সংবাদমাধ্যমটিকে শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হলে তাতে অংশ না নেয়ার সিদ্ধান্ত এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হওয়া এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে

সূত্র আরো বলে, এসিসি এবং চেয়ারম্যান নাকভিকে নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিসিআই। ভেন্যু পাল্টানোর বিষয়ে তারা ব্যক্তিগতভাবে অনুরোধও করেছিল। কিন্তু এখন পর্যন্ত কোনও উত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য বর্তমানে এসিসির সদস্যদেশ ২৭টি। এ আঞ্চলিক ক্রিকেট সংস্থার সংবিধান অনুযায়ী, গুরুত্বপূর্ণ কয়েকটি সদস্য বোর্ডের অংশগ্রহণ ছাড়াই ঢাকার বৈঠকে কোনও সিদ্ধান্ত নেয়া হলে তা অকার্যকর হিসেবে গণ্য হতে পারে। তবে এসিসির বার্ষিক সভার ভেন্যু নিয়ে আপত্তি উঠলেও সভা ঢাকায় আয়োজন করা নিয়ে বদ্ধ পরিকর সংস্থাটির সভাপতি মহসিন নাকভী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ