Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ১০ মে ২০২৫

মাসকাটে এশিয়ান বিচ হ্যান্ডবলে ২-০ ব্যবধানে পরাজয়

খেলার মাঠেও পাকিস্তানের কাছে হারলো ভারত!

খেলার মাঠেও পাকিস্তানের কাছে হারলো ভারত!
প্রতীকি ছবি

ভারতের সঙ্গে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ওমানের মাসকাটে অনুষ্ঠিত এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে খেলতে বাধ্য হলো ভারত —আর সে ম্যাচেই ২-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ভারতীয় দল।

আন্তর্জাতিক চাপের মুখে ম্যাচ খেলতে বাধ্য ভারত

ভারতীয় খেলোয়াড়েরা ব্ল্যাক আর্মব্যান্ড পরে মাঠে নেমে প্রতিবাদ জানাতে চাইলেও আয়োজক ও এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন (AHF) তা কঠোরভাবে নিষিদ্ধ করে। হুঁশিয়ারি দেয়া হয়—এই অবস্থায় মাঠে নামলে পুরো ভারতীয় দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে।

ভারতের হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী পরিচালক আনন্দেশ্বর পান্ডে বলেন, ম্যাচ বয়কট করলে ১০ হাজার ডলার জরিমানা এবং দুই বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা হতো। এমন পরিস্থিতিতে আমাদের খেলতেই হতো।

হারের সঙ্গে যোগ হলো মর্যাদার প্রশ্ন

খেলোয়াড়দের ভেতরে শুরুতে ম্যাচ বয়কটের চিন্তা থাকলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক ঝুঁকি এড়িয়ে মাঠে নামে ভারতীয় দল। কিন্তু পাকিস্তানের সামনে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ভারত, মাসকাটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে তারা পরপর দুই সেটে হারে।

এ পরাজয় শুধুই খেলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ভারতের ক্রীড়ামোদী মহলে জাতীয় মর্যাদা রক্ষা না করতে পারার অভিযোগ উঠে এসেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ভারত যদি রাজনৈতিকভাবে পাকিস্তানকে বয়কট করতে চায়, তবে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সে অবস্থান পালন করতে ব্যর্থ হলো কেন?

টুর্নামেন্ট থেকে সরেও দাঁড়াতে পারতো ভারত?

ভারতীয় কর্তৃপক্ষ আগে থেকেই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছিল, কিন্তু ৫ মে মাসকাটে দল পৌঁছানোর পর ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পায়। পান্ডে বলেন, সরকার বা IOA যদি আগে থেকেই কোনো নিষেধাজ্ঞা দিতো, তাহলে হয়তো দলটিই পাঠানো হতো না।

ভবিষ্যতে ম্যাচ বয়কট?

ভারতীয় হ্যান্ডবল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে যদি আবার খেলা পড়ে (যেমন সেমিফাইনাল বা ফাইনালে), তাহলে সরকার বা IOA-এর সুস্পষ্ট নির্দেশ না পেলে এবার ম্যাচ বয়কটই করা হবে।

প্রসঙ্গত, চলমান এশিয়ান বিচ হ্যান্ডবল টুর্নামেন্টটি ২০২৬ সালের বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হচ্ছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ মে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ