Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ১৬ আগস্ট ২০২৫

২১ বছরেই ইংল্যান্ডের অধিনায়ক জ্যাকব বেথেল

২১ বছরেই ইংল্যান্ডের অধিনায়ক জ্যাকব বেথেল
ছবি: সংগৃহীত

মাত্র ২১ বছর বয়সেই ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন জ্যাকব বেথেল। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ওয়ারউইকশায়ারের এ তরুণ অলরাউন্ডার। এর মাধ্যমে তিনি ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন।

আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর ডাবলিনে সিরিজটি অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের নির্বাচক কমিটি জানিয়েছেন, এ দলকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এতদিন পর্যন্ত ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড ছিল মন্টি বাউডেনের দখলে। ১৯৮৮/৮৯ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে ২৩ বছর ১৪৪ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে এখন নতুন কীর্তি গড়লেন বেথেল।

ইতিমধ্যে চারটি টেস্ট, ১৩টি টি-টোয়েন্টি এবং ১২টি ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন তিনি। চলতি মাসে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে ইনজুরি আক্রান্ত বেন স্টোকসের জায়গায় দলে ডাক পান এই তরুণ। যদিও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি, দুই ইনিংসে করেছিলেন মাত্র ৬ ও ৫ রান।

তবে ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট জানিয়েছেন, নেতৃত্বের গুণাবলি দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন বেথেল। আয়ারল্যান্ড সিরিজ তার জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরও প্রমাণের বড় সুযোগ।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহাম আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, টন হার্টলি, ডাকেট জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পট, আদিল রশিদ, ফিল সল্ট (উইকেটরক্ষক), লুক উড।

সবার দেশ/এফও 
 

 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের সন্তান: প্রধানমন্ত্রী
ইতালিতে বিক্ষোভে সংঘর্ষ, ১৪১ পুলিশ আহত
রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যা দাবি জমিয়তের
শৈশবের পূজার স্মৃতি আজও অমলিন মন্দিরার
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ সেনা
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, লুটের শিকার ৬০ যানবাহন
যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা!
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
লাইভে প্রার্থনার সময় ক্রুশ ভেঙে যাজকের মৃত্যু
ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট, উদ্ধৃতি মার্টিন লুথার কিংয়ের
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
বনানী থেকে ফের গ্রেফতার দিলীপ আগারওয়ালা
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দিন পাটওয়ারী
‘গুজব’ বলার পরও পদত্যাগ করলেন ইশরাক
বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
অভিবাসীদের ঘৃণায় জ্বলছে ফ্রান্স: ট্রাম্প
সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী