Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নেপালকে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

নেপালকে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে গোলাম রব্বানীর দল।

বাংলাদেশের চার গোলদাতা—সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মানিক। আগামী ২১ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা।

প্রথমার্ধের শুরুটা কিছুটা এলোমেলো ছিলো। পঞ্চম মিনিটেই প্রতিপক্ষের দুর্বল রক্ষণ ভেদ করে অধিনায়ক নাজমুল হুদা সুযোগ পান, কিন্তু তার শট পোস্টের বাইরে চলে যায়। এরপর ২৭ মিনিটে নাজমুলের বাড়ানো বলে হেড নিতে গিয়ে ব্যর্থ হন অপু।

অবশেষে ৩০ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। নাজমুলের কর্নার ঠেকাতে গিয়ে ভুল করেন নেপাল গোলকিপার রাম বাহাদুর, ফিরতি বলে গোল করেন সাব্বির ইসলাম। তবে প্রথমার্ধে বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।

বিরতির পর ঝড় তোলে লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র তিন মিনিটের ব্যবধানে আসে দুটি গোল—৪৯ মিনিটে অপু রহমান এবং ৫১ মিনিটে মোহাম্মদ আরিফ গোল করে ব্যবধান বাড়ান। এরপর ৬৫ মিনিটে মানিকও নাম লেখান স্কোরশিটে, ফলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

সাত দলের এ টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কা। অন্যদিকে ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ আছে ‘বি’ গ্রুপে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করায় সেমিফাইনালে পৌঁছানোর পথে বড় একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার