Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ২২ জুলাই ২০২৫

আপডেট: ০০:৩৭, ২২ জুলাই ২০২৫

‘সাগরিকা’ টর্নেডোয় বিধ্বস্ত নেপাল, ৪-০ গোলে সাফ জয় টাইগারদের

‘সাগরিকা’ টর্নেডোয় বিধ্বস্ত নেপাল, ৪-০ গোলে সাফ জয় টাইগারদের
ছবি: সংগৃহীত

নেপালের বিপক্ষে লিগ পর্বে কঠিন লড়াইয়ের পর এবার সেই প্রতিপক্ষকেই উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত এক জয়ে শিরোপা ঘরে তুললো লাল-সবুজের মেয়েরা। ম্যাচের নায়িকা ছিলেন স্ট্রাইকার মোসাম্মত সাগরিকা, একাই করলেন চার গোল।

রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ফাইনাল ছিল না। পয়েন্টের ভিত্তিতেই নির্ধারিত হচ্ছিল চ্যাম্পিয়ন। তাই নেপালের বিপক্ষে এই ম্যাচটিই হয়ে উঠেছিল অলিখিত ফাইনাল। সমীকরণ ছিল সহজ—ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ, জিতলে অপরাজিত চ্যাম্পিয়ন।

সে লক্ষ্যেই মাঠে নামে টাইগ্রেসরা। কিশোরগঞ্জের কিংস অ্যারেনায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের ৭, ৫১ ও ৫৮ মিনিটে পরপর তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। এরপর ৭৭ মিনিটে চতুর্থ গোল করে ম্যাচ ও শিরোপা নিশ্চিত করেন তিনি। এই টুর্নামেন্টে তিন ম্যাচে তার মোট গোল দাঁড়াল ৮টি।

নেপাল পুরো ম্যাচজুড়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ৪-০ গোলের বড় জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

২০২২ সালের আসরের পর এবারও ফাইনাল ছাড়াই শিরোপা জিতল মেয়েরা। সেই সঙ্গে টানা সাফল্যের ধারাবাহিকতায়ও থাকল দলটি। এর আগে বাংলাদেশের নারী দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। এবার অনূর্ধ্ব-২০ দলের হাত ধরে আরেকটি গৌরবের পালক যুক্ত হলো নারী ফুটবলের ইতিহাসে।

একইদিনে রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। জাতির সেই শোকের দিনে মেয়েদের এই জয় যেন কিছুটা হলেও সান্ত্বনার ছায়া হয়ে এলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার