Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

নাগিন ডার্বি’তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নাগিন ডার্বি’তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা। নিদহাস ট্রফি থেকেই দুই দলের দ্বৈরথে জন্ম নিয়েছে নতুন অধ্যায়। ভক্তদের কাছে এ লড়াই এখন ‘নাগিন ডার্বি’ নামে পরিচিত। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তাই এবার প্রতিশোধের মিশন নিয়েই মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। এ ম্যাচে কারা থাকতে পারেন একাদশে, তা নিয়ে চলছে আলোচনা।

আফগানিস্তানের বিপক্ষে ওপেন করেছিলেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। পারভেজ ইমনের বদলে সুযোগ পাওয়া সাইফ ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন। তাই শ্রীলঙ্কার বিপক্ষেও এই দুইজনকেই ওপেনিং জুটিতে দেখা যেতে পারে।

তিন নম্বরে নামবেন অধিনায়ক লিটন দাস। চার নম্বরে তাওহিদ হৃদয় থাকলেও তিনি এখনও সেরা ছন্দে ফিরতে পারেননি। তবে আফগানদের বিপক্ষে ২০ বলে ২৬ রান করে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। পাঁচ নম্বরে থাকবেন শামীম পাটোয়ারি।

এদিকে, একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা আছে জাকের আলী অনিকের। তার জায়গা ধরে রাখবেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান। অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান কিংবা তানজিম হাসান সাকিবের মধ্যে যেকোনো একজনকে নেওয়া হতে পারে।

বোলিং বিভাগে আছেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক নাসুম আহমেদ। সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি আগের ম্যাচে ২ উইকেট নিয়ে দারুণভাবে ফর্মে ফিরেছেন। পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান/তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য