Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ১৮ জানুয়ারি ২০২৫

আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

নেপালকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে শনিবার (১৮ জানুয়ারি। দিনের চতুর্থ ও নিজেদের উদ্বোধনী ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৫ উইকেটে হারিয়ে শুভ সুচনা করলো বাংলাদেশ জুনিয়র টাইগ্রেসরা।

আজ টসে জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জুনিয়র টাইগ্রেসরা। ১৮.২ ওভারেই সবকয়টি উইকেট হারিয়ে ৫২ রান করে মাউন্ট এভারেস্টের দেশের মেয়েরা। জবাবে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন ওপেনার সানা পারভিন। 

এদিন নেপালের মেয়েরা পাঁচবার রান আউটের ফাঁদে পড়েন। দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জান্নাতুল মাওয়া। জবাবে রান তাড়ায় প্রথম ৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। দলের দুই ওপেনার সুমাইয়া আক্তার ও ফাহমিদা ছোঁয়া আউট হন ব্যক্তিগত ৪ ও ১ রানে। তিনে নেমে ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। 

এরপর সাদিয়া ইসলামকে নিয়ে অধিনায়ক সুমাইয়া আক্তার জয়ের অনেকটা কাছে নিয়ে যায় দলকে। দলীয় ৩২ রানে ব্যক্তিগত ১৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলে আউট হন সাদিয়া। সুমাইয়াও ফেরেন পরের ৯ রানের মধ্যে। তবে ততক্ষণে জয়ের একদম দ্বারপ্রান্তে জুনিয়র টাইগ্রেসরা। ১৩.২ ওভারে ৫ উইকেটে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের হয়ে একটি করে উইকেট নেন রচনা চৌধুরি, রিয়া শর্মা, সীমানা কেসি, পূজা মাহাতো।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য