Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

দলবদলে অসন্তোষে রোনালদোর ম্যাচ বর্জন

দলবদলে অসন্তোষে রোনালদোর ম্যাচ বর্জন
ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও আলোচনার কেন্দ্রে ছিল আল নাসরের মাঠের ফল নয়, বরং ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুপস্থিতি। সোমবারের ম্যাচে কোনো চোট বা ফিটনেস সমস্যার কারণে নয়, বরং ক্লাবের দলবদল নীতিতে অসন্তুষ্ট হয়ে রোনালদো নিজেই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনে থাকা অন্যান্য শীর্ষ ক্লাবের তুলনায় আল নাসরের দলবদল কার্যক্রম ছিল ধীরগতির। শিরোপার দৌড়ে প্রতিদ্বন্দ্বীরা যখন দলে বড় নাম যুক্ত করছে, তখন আল নাসর চলতি জানুয়ারিতে কেবল একজন অনূর্ধ্ব ২৩ ইরাকি মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে। এ পরিস্থিতিতে দলটির প্রতিযোগিতামূলক শক্তি কমে যাচ্ছে বলে মনে করছেন রোনালদো।

লিগের শীর্ষে থাকা আল হিলাল ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক ও স্থানীয় তারকাকে চুক্তিবদ্ধ করে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। বিপরীতে আল নাসরের কোচ জর্জে জেসুস প্রকাশ্যে ক্লাবের আর্থিক সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন। নতুন খেলোয়াড় আসার প্রত্যাশা থাকলেও বাস্তবে কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ হন রোনালদো।

৪০ বছর বয়সী পর্তুগিজ তারকার ম্যাচে না নামাকে অনেকেই এক ধরনের প্রতিবাদ বা নীরব ধর্মঘট হিসেবে দেখছেন। তবে তাকে ছাড়াই মাঠে নেমে জয় নিশ্চিত করেছে আল নাসর। সাদিও মানের একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে তারা লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষ দল আল হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদো ক্লাবটির হয়ে ৯৫ ম্যাচে ৯১ গোল করেছেন। গত জুনে তিনি ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেন। তবে সাম্প্রতিক ঘটনা ইঙ্গিত দিচ্ছে, শিরোপার লড়াইয়ে টিকে থাকতে দল গঠনে আরও দৃঢ় পদক্ষেপ না নিলে ক্লাব ও তারকার সম্পর্কে চাপ বাড়তে পারে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য