Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৪, ২৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ০২:২৫, ২৩ জানুয়ারি ২০২৫

মেয়েদের ফুটবলে সাহায্যের আশ্বাস

ফিফা সভাপতি ঢাকা আসছেন

ফিফা সভাপতি ঢাকা আসছেন
ছবি: সংগৃহীত

আগামী দুই মাসের (মার্চে) মধ্যে ঢাকায় আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জানিয়েছেন, এদেশের মেয়েদের ফুটবলে আর্থিক সহযোগিতা করতে চান তিনি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছেন। সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা, যেখানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানেই ফিফা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার ফুটবলে উন্নয়নের কথা জানিয়েছেন ইনফান্তিনো।

ড. মুহাম্মদ ইউনূসকে ফিফা সভাপতি বলেছেন, আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশে যাব।

ফিফা সভাপতির কাছে মেয়েদের ফুটবলের উন্নয়নের জন্য আবাসন এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য সহায়তা চান প্রধান উপদেষ্টা। এরই প্রেক্ষিতে আর্থিক সাহায্য করতে আগ্রহী ইনফান্তিনো।

চলমান যুব উৎসবে ঢাকায় আসার কথা ছিল ইনফান্তিনো কিন্তু আসতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য