Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সেমিফাইনালের ভেন্যু অনিশ্চিত, তবুও টিকিট বিক্রি আইসিসির

সেমিফাইনালের ভেন্যু অনিশ্চিত, তবুও টিকিট বিক্রি আইসিসির
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্ব ঘিরে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। সেমিফাইনাল ও ফাইনালের চূড়ান্ত ভেন্যু এখনও নিশ্চিত নয়, অথচ টিকিট বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে করে সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও অসন্তোষ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে দুই সেমিফাইনাল ও ফাইনালের টিকিট ছেড়েছে আইসিসি। কোলকাতা, মুম্বাই, আহমেদাবাদ ও কলম্বো—এ চার শহরের জন্যই টিকিট বিক্রি করা হচ্ছে। তবে সূচি অনুযায়ী কেবল মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল আয়োজন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। বাকি ম্যাচগুলোর ভেন্যু নির্ভর করছে কোন দল শেষ চারে উঠছে তার ওপর।

প্রাথমিক সূচি অনুযায়ী, দুটি সেমিফাইনাল হওয়ার কথা ছিলো কোলকাতা ও মুম্বাইয়ে এবং ফাইনাল আয়োজনের কথা ছিলো আহমেদাবাদে। কিন্তু নতুন সমন্বয় পরিকল্পনায় বলা হয়েছে, পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে তাদের ম্যাচ কলম্বোতে সরিয়ে নেয়া হতে পারে। নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় ভারতের মাটিতে পাকিস্তান দলের খেলা না-ও হতে পারে বলে এ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

একইভাবে, টুর্নামেন্টের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে, তাহলে তাদের ঘরের মাঠে খেলার সুযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে কোলকাতায় নির্ধারিত সেমিফাইনালটি কলম্বোতে আয়োজন করা হতে পারে। ফলে কলকাতার ভেন্যু নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সব মিলিয়ে টুর্নামেন্টের শেষ তিন ম্যাচের চূড়ান্ত ভেন্যু এখন নির্ভর করছে সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকার ওপর। কোন চার দল নকআউটে জায়গা করে নেয়, তা নিশ্চিত হওয়ার পরেই ভেন্যু চূড়ান্ত হবে বলে জানা গেছে। কিন্তু তার আগেই টিকিট বিক্রি শুরু হওয়ায় সাধারণ দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে—শেষ পর্যন্ত তারা কোন শহরের ম্যাচের টিকিট কিনছেন, সেটিই বা কতটা নিশ্চিত?

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা