মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অযত্নে নষ্ট অবকাঠামো
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স—একটি গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির সার্বিক চিত্র স্থানীয় জনগণের মধ্যে ক্রমবর্ধমান হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেবার মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগের পাশাপাশি এখন যুক্ত হয়েছে সরকারি সম্পদের অযত্ন ও অব্যবস্থাপনার সুস্পষ্ট প্রমাণ।