Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:২০, ৭ জানুয়ারি ২০২৬

বিসিবিকে কড়া বার্তা আইসিসির

ভারতে না খেললে পয়েন্ট হারাবে বাংলাদেশ!

ভারতে না খেললে পয়েন্ট হারাবে বাংলাদেশ!
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির স্পষ্ট বার্তা—ভারতে খেলতে না গেলে বিশ্বকাপে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে। 

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, এমন কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা হয়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওই বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দেয় যে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের কোনও সুযোগ নেই।

এর অর্থ দাঁড়াচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতে গিয়েই ম্যাচ খেলতে হবে। অন্যথায় নিয়ম অনুযায়ী ম্যাচে অনুপস্থিত থাকলে পয়েন্ট কেটে নেয়া হবে।

যদিও বৈঠকের পর বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইসিসি তাদের কাছে এখনও কোনও চূড়ান্ত বা লিখিত সিদ্ধান্ত জানায়নি। একই সঙ্গে মঙ্গলবারের ওই বৈঠকের পর বিসিবি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়া হয়নি।

এর আগে গত রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য ভেন্যুতে সরিয়ে নেয়ার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতেই আইসিসি এ আলোচনার উদ্যোগ নেয়।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলবে ভারতের কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, প্রতিপক্ষ নেপাল।

বিশ্বকাপ ভেন্যু নিয়ে এ টানাপোড়েনের পেছনে আইপিএল বিতর্কও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়ার নির্দেশ দেয়। অথচ গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিলো। বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের পরই আইসিসিকে চিঠি দেওয়ার পথে হাঁটে বিসিবি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ