Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ১১ জানুয়ারি ২০২৬

আগ্রহ দেখালো পিসিবি

ভারতের বদলে পাকিস্তানে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ!

ভারতের বদলে পাকিস্তানে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ!
ছবি: সংগৃহীত

ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ অনড় অবস্থানের পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পরিবর্তে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পিসিবি।

এ সংকটের সূত্রপাত ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে হঠাৎ করে বাদ দেয়ার সিদ্ধান্তকে ঘিরে। অভিযোগ রয়েছে, উগ্রবাদী গোষ্ঠীর চাপের মুখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও কেকেআর, আইপিএল কর্তৃপক্ষ কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে বাদ দেয়ার কোনো সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করেনি।

এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টানাপোড়েন দ্রুতই ক্রিকেটের সীমানা ছাড়িয়ে কূটনৈতিক পর্যায়ে পৌঁছে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়ে দেয়—ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ দল।

এ ইস্যুতে সিদ্ধান্ত নিতে আইসিসির চেয়ারম্যান জয় শাহর সঙ্গে বিসিসিআই কর্তাদের গুজরাটের বরোদরায় একটি বৈঠক হওয়ার কথা ছিলো। তবে ওই বৈঠক আদৌ অনুষ্ঠিত হয়েছে কি না, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এমন প্রেক্ষাপটে পাকিস্তান এগিয়ে আসছে বিকল্প আয়োজক হিসেবে। জিও টিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তানের মাঠগুলো পুরোপুরি প্রস্তুত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। শ্রীলঙ্কায় ভেন্যু সংকট দেখা দিলে পাকিস্তান কার্যকর বিকল্প হতে পারে বলে মনে করছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দাবি করছেন, সাম্প্রতিক বছরগুলোতে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এবং নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সফলভাবে আয়োজন করে তারা আইসিসির আস্থা অর্জন করেছে। সে অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজন করতেও তারা প্রস্তুত।

যদিও পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে কোনও প্রস্তাব দেয়নি, তবে বিসিবির ভারতে না খেলার সিদ্ধান্তকে তারা নীতিগতভাবে সমর্থন করছে বলে একটি সূত্র জানিয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা কোলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে। তবে চলমান কূটনৈতিক ও ক্রীড়া টানাপোড়েনের কারণে এ সূচি বদলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার