Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩৬, ৭ জানুয়ারি ২০২৬

বিসিবির স্পষ্ট ব্যাখ্যা

‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’

‘ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন’
ফাইল ছবি

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইল করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার কথা নিশ্চিত করেছে বিসিবি। বুধবার (৭ জানুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে—এমন কোনও শর্ত বা হুমকি আইসিসি দেয়নি।

বিসিবি বলেছে, ভারতে খেলতে না গেলে পয়েন্ট কাটা হবে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আইসিসির পক্ষ থেকে কোনো ধরনের আলটিমেটাম বা কঠোর বার্তা তারা পায়নি। বরং ভেন্যু ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা এখনো চলমান রয়েছে।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক দুটি প্রভাবশালী গণমাধ্যম ক্রিকইনফো ও ক্রিকবাজে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের জন্য বিসিবির অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে আইসিসি। তবে বিসিবি জানিয়েছে, এ দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করে, গণমাধ্যমে প্রকাশিত আলটিমেটাম সংক্রান্ত প্রতিবেদনগুলোর সঙ্গে আইসিসির পাঠানো বার্তার কোনো মিল নেই। বোর্ড এর আগে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিলো। সে চিঠির জবাবে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে দাবি বিসিবির।

বিসিবির ভাষ্য অনুযায়ী, আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ, নির্বিঘ্ন ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে বিসিবির উত্থাপিত নিরাপত্তা সংশ্লিষ্ট শঙ্কাগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বোর্ড আরও জানায়, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিসিবির মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছে আইসিসি। আসন্ন বৈশ্বিক এ প্রতিযোগিতায় জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণই বিসিবির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

এ টানাপোড়েনের সূত্রপাত হয় আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায়। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কোলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয় এবং বিসিবি নিরাপত্তার অজুহাতে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করে।

এদিকে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাস বাকি। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষেও ম্যাচ রয়েছে কোলকাতায়, আর শেষ গ্রুপ ম্যাচ মুম্বাইয়ে। এমন পরিস্থিতিতে বিসিবি ও আইসিসির পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ