Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ৩১ জানুয়ারি ২০২৬

যা বলছে বিসিসিআই

নিপাহ আতঙ্কে ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা

নিপাহ আতঙ্কে ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা
ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এ বৈশ্বিক টুর্নামেন্টের সূচনালগ্নে ভারতে ম্যাচ আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোলকাতায় বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আসন্ন বিশ্বকাপে কোলকাতার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালসহ মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আপত্তি তুলেছে—এমন খবরও প্রকাশিত হয়েছে। তবে ভারত সরকার এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড বিসিসিআই বলছে, বিশ্বকাপ আয়োজন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের সংক্রমণ নতুন নয়। রাজ্যে এ নিয়ে অষ্টমবারের মতো ভাইরাসটি শনাক্ত হয়েছে। সম্প্রতি দুই নারী নার্সের শরীরে নিপাহ ভাইরাস পাওয়া গেছে। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এখন পর্যন্ত সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিকে স্বাস্থ্য জরুরি অবস্থা বলা অতিরঞ্জিত হবে। এটি একটি নিয়ন্ত্রিত স্থানীয় প্রাদুর্ভাব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে নজরদারি, পরীক্ষা এবং মাঠপর্যায়ের তদন্ত চালিয়ে সময়মতো সংক্রমণ নিয়ন্ত্রণে এনেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, এখন পর্যন্ত নতুন কোনও নিপাহ রোগী শনাক্ত হয়নি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান অবস্থার ভিত্তিতে তারা ভ্রমণ বা বাণিজ্য সংক্রান্ত কোনও বিধিনিষেধ আরোপের সুপারিশ করেনি।

বিসিসিআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আতঙ্ককে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। যেকোনও স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নেয়া হয়। তবে আপাতত বড় কোনও ঝুঁকি দেখা যাচ্ছে না।

তিনি আরও জানান, নিপাহ ভাইরাসের সর্বশেষ দুই রোগী বারাসাতে শনাক্ত হয়েছেন, যা ইডেন গার্ডেন্স থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। ফলে ম্যাচ আয়োজন নিয়ে নিরাপত্তাজনিত কোনও শঙ্কা নেই। নির্ধারিত সূচি অনুযায়ীই কোলকাতায় বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিসিসিআই স্পষ্ট করে জানিয়েছে, কোলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেয়ার কোনও প্রশ্নই নেই। সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ভিন্ন কোনও নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নিপাহ ভাইরাস বিশ্বকাপ আয়োজনের পথে কোনও বাধা সৃষ্টি করছে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘ককরোচ আওয়ামী লীগ’র ঠাঁই হলো পাকিস্তানে!
‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
এনসিপিতে যোগ দিলেন মহিবুল্লাহ খোকন
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন
৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মাউশি
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়ছে ভারত
বিনা ভোটের নির্বাচন বিসিবি দিয়েই শুরু!
ঝটিকা মিছিল থেকে জঙ্গি আ.লীগের ২৬ নেতাকর্মী কারাগারে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই
শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজন গ্রেফতার
ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বৃদ্ধির ডিক্রি জারি
রামিসা হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার হাতে
প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
৪৭ বছর পর ধরার খাল পুনঃখনন, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে নিহত ৪
হাম মোকাবিলাই এখন অগ্রাধিকার, দোষীদের বিচার পরে: স্বাস্থ্যমন্ত্রী