Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২০, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:২২, ১৯ এপ্রিল ২০২৬

বাড়ছে উদ্বেগ

কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা

কাঁচামাল সংকটে বন্ধ দেশের একমাত্র ডিএপি সার কারখানা
ছবি: সংগৃহীত

কাঁচামাল সংকটে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানা। অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উৎপাদন কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আলমগীর জলিল।

কারখানা সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে  চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠার পর থেকেই ডিএপি কারখানাটি এ দুই প্রতিষ্ঠান থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছিলো।

এ দুটি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ডিএপি উৎপাদনকারী কারখানাটির কাঁচামাল সরবরাহ পুরোপুরি স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মজুদ অ্যামোনিয়া দিয়ে কিছুদিন উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত সে মজুদও ফুরিয়ে যায়। ফলে উৎপাদন বন্ধ করা ছাড়া আর কোনও বিকল্প ছিলো না কর্তৃপক্ষের সামনে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর অধীন পরিচালিত এ কারখানাটি দেশের কৃষিখাতে সুষম সার ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এখানে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে এবং ২০০৬ সাল থেকে এটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকেই অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ ব্যবহার করে উৎপাদন চালু রাখা হলেও এখন তা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে উৎপাদন পুনরায় চালু করা সম্ভব নয়।

এ পরিস্থিতিতে দেশের সার সরবরাহ ব্যবস্থা ও কৃষি উৎপাদনে সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা গেলে অ্যামোনিয়া উৎপাদন পুনরায় শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন: জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
রাখাইনে তীব্র বিমান হামলা, টেকনাফ সীমান্তে আতঙ্ক
সহকারী শিক্ষিকার বদলির দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন
নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি
এমপি মনির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: ছাত্রদল সভাপতি
ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ
জাপানের ৫ পেট্রল বোট যুক্ত হলো নৌবহরে
এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা
নারীসহ যুবদল নেতা আটক, হারালেন পদ
‘ফুয়েল আপ–সেলিব্রেশন অব টেস্ট’-এর যাত্রা শুরু
এইচএসসিতে প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার, বহিষ্কার ৭
শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার
নোয়াখালীতে হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং
যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান, বসেনি বৈঠকে