Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৩২, ২০ জানুয়ারি ২০২৬

উপদেষ্টা আসিফ নজরুল

ভারতের চাপে আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ

ভারতের চাপে আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারতের চাপের মুখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশকে অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তা বাংলাদেশ মানবে না। তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

উপদেষ্টা জানান, চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাধ্য করা যাবে না। স্কটল্যান্ডকে বাংলাদেশ বাদ দিয়ে খেলানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে শোনা যায়নি। তিনি বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা তা গ্রহণ করবো না। আমাদের স্বার্থে ভেন্যু পরিবর্তনের দাবি যৌক্তিক এবং অতীত উদাহরণে এ ধরনের পদক্ষেপ দেখা গেছে।

আসিফ নজরুল আরও বলেন, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বললে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। তাই আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতীয় মাটিতে খেলতে বাধ্য করা যাবে না।

এ ব্যাপারে উল্লেখযোগ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেয়ার পর ভারতের মাটিতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। সরকারের নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারত যেতে রাজি হবে না।

বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির মধ্যে চিঠিপত্র ও আলোচনা হলেও এখনও কোনো চূড়ান্ত সমাধান হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ