Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৯, ৮ মে ২০২৬

আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি

প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাসুর-জাসহ গ্রেফতার ২

প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাসুর-জাসহ গ্রেফতার ২
ফাইল ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রবাসীর স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় ভাসুর ও জাকে গ্রেফতার করেছে পুলিশ। আপত্তিকর ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রাম থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইউনুছ শেখের ছেলে মো. হাশেম শেখ (৪৭) এবং তার স্ত্রী শিরিনা বেগম (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরপ্রবাসী আব্দুল শেখের স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও এবং ছবি সংগ্রহ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে অর্থ দাবি করে আসছিলেন ভাসুর হাশেম শেখ।

অভিযোগে বলা হয়, পরিবারের মানসম্মানের কথা বিবেচনা করে এর আগে প্রবাসী স্বামী অভিযুক্তদের দাবিকৃত ১০ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু এরপরও তারা থেমে থাকেননি।

গত ১৭ এপ্রিল প্রবাসী স্বামী দেশে ফেরার পর ২০ এপ্রিল সকালে অভিযুক্ত হাশেম শেখ ও তার স্ত্রী শিরিনা আবারও তাদের বাড়িতে গিয়ে আরও ২০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া গত ১ মে সন্ধ্যায় প্রবাসী স্বামী বাড়িতে না থাকায় তার স্ত্রীকে একা পেয়ে হাশেম শেখ কুপ্রস্তাব দেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলেও মামলায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী নারী গত ৪ মে মুন্সীগঞ্জ আদালতে ভাসুর ও জাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ৬ মে মামলাটি শ্রীনগর থানায় নথিভুক্ত করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

উগ্রবাদী শুভেন্দু-ই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
বিশ্ব গাধা দিবস আজ, স্বীকৃতি দিন পরিশ্রমী প্রাণীটির
‘ওয়াকা ওয়াকা’ শাকিরা ফিরছেন ‘দাই দাই’ নিয়ে
হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল
মামদানির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রকাশ করে বিতর্কে মিস ইসরায়েল
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে আলোচিত যারা, আজই চূড়ান্ত
সুনামগঞ্জে কবর খুঁড়ে যুবতীর ‘সাধনা’, এলাকায় চাঞ্চল্য
ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ত্যাগ মার্কিন ডেস্ট্রয়ারের
প্রথম আলোর মতিউরসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
রাজনীতির নতুন সমীকরণ? এনসিপিতে আরও তিন শতাধিক যোগদান
ডিএনএ পরীক্ষায় ইমাম নির্দোষ: বোনকে ধর্ষণের দায়ে আপন ভাই গ্রেফতার
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ
২১৮৬ কোটি ব্যয়ে আরও তিন কার্গো এলএনজি আমদানি
সংখ্যালঘুদের নিরাপদ দেশ হবে বাংলাদেশ: নাহিদ ইসলাম
বরিশালে মাদকসহ ‘হানিট্র্যাপ’ চক্র দম্পতি গ্রেফতার
বিএনপি আওয়ামী লীগের হাতে ‘হাইজ্যাক’ হয়েছে: হাসনাত
প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাসুর-জাসহ গ্রেফতার ২