Sobar Desh | সবার দেশ মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ১৭ এপ্রিল ২০২৫

পর্নোগ্রাফি মামলায় ছাত্রলীগকর্মী গ্রেফতার

পর্নোগ্রাফি মামলায় ছাত্রলীগকর্মী গ্রেফতার
ছবি: সবার দেশ

পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদকে (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জয়পুরহাট সদর  থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রে্রপতার বেহেস্তী রহমান ঈদ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলীর ছেলে। জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা তিনি। বেহেস্তী রহমান নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিলো। সে সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী অন্য মেয়ের সাথেও প্রেম করতেন। বিষয়টি জানার পর দুইজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়। গত ৫ জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয়। এরপর বেহেস্তী ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিতেন।

এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে  ওই মেয়েকে কল করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বলেন। এতে ওই মেয়ে অসম্মতি জানায়। এরপর গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই মেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩