Sobar Desh | সবার দেশ বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৮, ৩ অক্টোবর ২০২৬

বাগেরহাটে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের কালিকাবাড়ি এলাকার সাইনবোর্ড-মোরেলগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেনের ছেলে সোহেব (১৭), নজরুল খানের ছেলে আমিন (২৩) এবং কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইনবোর্ডের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ডাববোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে আরও দুটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনটি মোটরসাইকেল ও নসিমনটি ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা রিমন মোল্লা ও আমিন ঘটনাস্থলেই মারা যান। এ সময় কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মুহিব নামে আরও একজনের মৃত্যু হয়।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত খান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দোনা গ্রামের রিয়াদ হোসেন (১৮) ও নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের রিয়াজুল ইসলামকে (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ছাড়া আহত পিরোজপুরের উজ্জ্বল চন্দ্র দাস, তার স্ত্রী অপর্ণা দাস ও মেয়ে উমা দাস মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার
বর্ষসেরা ট্যুরিজম পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন
মৃত্যুদণ্ডের ইনজেকশনেও মৃত্যু নয়, হাসপাতালে অচেতন ক্রিস্টা
হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, ‘অবৈধ অর্ডার মানি না’
শিক্ষকদের পেনশন ৩ মাসে দেয়ার দাবি আখতারের
মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি হয়েছে: অর্থমন্ত্রী
চুক্তিভিত্তিক জনবল নেবে সেভ দ্য চিলড্রেন
বাগেরহাটে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
আমরা যুদ্ধে জড়াতে চাই না: তথ্যমন্ত্রী
নেতানিয়াহু-আমিরাতের প্রেসিডেন্টের ‘বিমান ছিনতাই নাটক’
রাশিয়া থেকে এলো ইউরেনিয়াম, ভোরে রূপপুরের পথে