Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:০৮, ২৯ এপ্রিল ২০২৬

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির বাস্তব ভিত্তি নেই: র‍্যাব

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির বাস্তব ভিত্তি নেই: র‍্যাব
ছবি: সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সম্ভাব্য হুমকির কোনও বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তবে যেকোনও ধরনের ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মো. খালিদুল হক হাওলাদার।

তিনি বলেন, এ ধরনের কোনও আশঙ্কা বা থ্রেট এ মুহূর্তে আমরা দেখছি না। তবে যেটুকু তথ্য ছিলো, সে বিষয়ে আমরা সতর্ক আছি। আমরা প্রত্যাশা করি, অপরাধীরা অন্তত এ ধরনের দুঃসাহস দেখাবে না।

সম্প্রতি বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে। ওই বার্তায় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেয়া হয়।

তবে বার্তাটিতে উগ্রবাদী সংগঠনটির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। সেখানে সম্প্রতি গ্রেফতার হওয়া ইসতিয়াক আহম্মেদ সামী নামের এক ব্যক্তির তথ্য উল্লেখ করা হয়। তাকে ওই সংগঠনের সদস্য বলে দাবি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের বার্তায় আরও বলা হয়, গ্রেফতার ইসতিয়াকের সঙ্গে চাকরিচ্যুত দুই সেনাসদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

এ প্রসঙ্গে র‍্যাব-২ এর অধিনায়ক বলেন, যেকোনও ঝুঁকি বা হুমকিকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি।

তিনি জানান, র‍্যাবের আওতাধীন এলাকায় থাকা গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস ও জনস্বার্থসংশ্লিষ্ট ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

মো. খালিদুল হক হাওলাদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের টহল ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বাড়লো সয়াবিন তেলের দাম
নিজের কণ্ঠ আর অবয়বের ট্রেডমার্ক চান টেইলর সুইফট
পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু
‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কমরেড’—হাসপাতালে সারজিসকে নাহিদ
নবীনগরে মোমবাতি জ্বালিয়ে, কুমিল্লায় পানিতে দাঁড়িয়ে এসএসসি পরীক্ষা
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: চাচা-ভাতিজিসহ নিহত ৩
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে নিয়াজ আহমদ খান
‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির বাস্তব ভিত্তি নেই: র‍্যাব
ইরান ইস্যুতে ইউরোপের ধৈর্যচ্যুতি, কোণঠাসা যুক্তরাষ্ট্র
চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ছেলেকে ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা
পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, ইউরেনিয়াম লোডিং শুরু
ওপেক ছাড়ছে আমিরাত, জ্বালানি বাজারে বড় ধাক্কার শঙ্কা
বেনাপোলে ইউনুস হত্যা রহস্য উদঘাটন, দুইজন আটক
বীরগঞ্জে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নথি জালিয়াতি: মামলা ও শোকজ
সারজিস আলমের শরীরে অস্ত্রোপচার সফল