Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৩৬, ১৮ মে ২০২৬

কারিনা কায়সারের মায়ের আবেগঘন বক্তব্য

‘আমরা গণভবনে যাইনি, চুরিও করিনি’

‘আমরা গণভবনে যাইনি, চুরিও করিনি’
ছবি: সংগৃহীত

প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মা লোপা কায়সার বলেছেন, তাদের পরিবার কোনওদিন গণভবনে যায়নি এবং চুরির সঙ্গে জড়িত নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (১৭ মে) রাত ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ কারিনা কায়সারের তৃতীয় জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লোপা কায়সার।

তিনি বলেন, আমরা কোনওদিন গণভবনে যাইনি। আমি বা ওর বাবা কেউ গণভবনে যাইনি। আমরা জুলাই যোদ্ধা না, আমরা মানব যোদ্ধা। আমরা চুরি করিনি।

লোপা কায়সার জানান, ৫ আগস্ট তারা গণভবনে না গেলেও রাজনৈতিক পরিবর্তনের আনন্দ সাধারণ মানুষের মতো তারাও উদযাপন করেছিলেন। তিনি বলেন, আমরা আমাদের বাসার মোড়ে দাঁড়িয়ে ছিলাম। তখন মানুষ মহাখালী থেকে উত্তরার দিকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছিলো। কারও হাতে হাঁস, কারও হাতে গাছ, কারও হাতে মাছ ছিলো।

তিনি আরও বলেন, 

আমার স্বামী মজা করে বলেছিলেন, তুমি যদি কিছু নিয়ে আসতে, তাহলে তো আমরাও দেখাতে পারতাম। তখন আমার হাতে একটি শ্রী লেদার্সের ব্যাগ ছিলো। আমি সেটি দেখিয়ে বলি, এ যে আমার একটা ব্যাগ। পরে একটি চিরুনি দেখিয়ে বলি, এ যে চিরুনি। এখন সে ভিডিও কেটে ছড়িয়ে দেয়া হচ্ছে। সবাই বলছে আমরা নাকি গণভবনে চুরি করেছি। আমাদের চুরি করার কী দরকার?

জানাজায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ছাত্রদল, বিএনপি, জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় কারিনার বাবা ও সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ বলেন, দেশে লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীদের বিদেশে যেতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, বেসরকারি হাসপাতালগুলো আইসিইউতে রেখে লাখ লাখ টাকা নেয়, কিন্তু কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পারে না।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

‘কী রে সম্পাদক পরিষদ!’— মারুফ কামাল খানের ফেসবুক পোস্টে তোলপাড়
ড্রোন হামলায় আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
বুলডোজারে সংখ্যালঘু উচ্ছেদ, প্রতিবাদে উত্তাল কোলকাতা
যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ শেষ: ইরান
নতুন ভিসির যোগদান ঘিরে ডুয়েটে সংঘর্ষ
আমরা গণভবনে যাইনি, চুরিও করিনি—কারিনা কায়সারের মায়ের আবেগঘন বক্তব্য
চট্টগ্রামে গ্রাফিতি মোছা নিয়ে বিএনপি-এনসিপি মুখোমুখি
ফ্যামিলি কার্ডে গরিব বঞ্চিত, হাওড়েও চলছে নৈরাজ্য: ডেপুটি স্পিকার
সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা, বাংলাদেশে ২৮ মে
নোয়াখালীতে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
এই সরকারের অনেক গুণ—মেঘনায় তিন মাসে চার খুন: হাসনাত আবদুল্লাহ
নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ