Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ১০ মে ২০২৬

সংকট কাটছে না কারিনা কায়সারের, বিদেশে নেওয়ার চেষ্টা পরিবারের

সংকট কাটছে না কারিনা কায়সারের, বিদেশে নেওয়ার চেষ্টা পরিবারের
ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৮ মে) রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রোববারও তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

কারিনার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ গণমাধ্যমকে জানান, মেয়েকে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা চলছে। এ লক্ষ্যে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে তিনি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনা কায়সারের শারীরিক জটিলতা আরও বেড়েছে। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে বিভিন্ন চিকিৎসা সহায়তার মাধ্যমে তার অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। একপর্যায়ে তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিলো বলে জানা গেছে।

চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগে থেকেই কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিলো। কয়েক দিন ধরে অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়।

শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা