Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৪, ১৪ জানুয়ারি ২০২৬

বিজিবিতে রেকর্ড ৩ হাজার নতুন সদস্যের শপথ আজ

বিজিবিতে রেকর্ড ৩ হাজার নতুন সদস্যের শপথ আজ
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইতিহাসে এক অনন্য মাইলফলক তৈরি হতে যাচ্ছে আজ। ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে একসঙ্গে শপথ নিচ্ছেন রেকর্ডসংখ্যক ৩ হাজার ২৩ জন নবীন বিজিবি সদস্য। এর মধ্যে ২ হাজার ৯৫০ জন পুরুষ এবং ৭৩ জন নারী সদস্য রয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত এলাকায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) ঐতিহ্যবাহী বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিটিসিঅ্যান্ডসির কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

বিজিবি সূত্র জানায়, ১০৪তম রিক্রুট ব্যাচে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রথম স্থান অধিকার করেছেন আল ইমরান। তার বক্ষ নম্বর ১৫৫। শারীরিক উৎকর্ষতায় প্রথম স্থান অর্জন করেছেন শফিকুল ইসলাম (পুরুষ) ও লুবনা খাতুন (নারী)। পাশাপাশি শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান তামিম (পুরুষ) এবং নাহিদা আক্তার (নারী)।

বিজিবি আরও জানায়, বিজিটিসিঅ্যান্ডসি দীর্ঘ ৪৪ বছর ধরে বিজিবির রিক্রুটদের মৌলিক ও পেশাগত প্রশিক্ষণ দিয়ে আসছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি সফলভাবে ৭২টি ব্যাচকে প্রশিক্ষণ দিয়েছে। যদিও ট্রেনিং সেন্টারের স্বাভাবিক প্রশিক্ষণ সক্ষমতা ৭০০ থেকে ১ হাজার জনের মধ্যে সীমাবদ্ধ, তবে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা এবং বিজিবি সদর দফতরের সরাসরি তত্ত্বাবধানে প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনা গড়ে তুলে ১০৪তম ব্যাচে একসঙ্গে ৩ হাজার ২৩ জন রিক্রুটকে প্রশিক্ষণ দেয়া সম্ভব হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এক ব্যাচে এতসংখ্যক রিক্রুটকে প্রশিক্ষণ দেয়ার ঘটনা নজিরবিহীন। এ নবীন সদস্যরা প্রশিক্ষণ শেষে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ