Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ২৯ জুন ২০২৬

আপডেট: ০০:২৩, ২৯ জুন ২০২৬

দায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান মোজতবা খামেনির

ইরানে শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে চাইলেন হবে

ইরানে শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে চাইলেন হবে
ছবি: সংগৃহীত

ইরানে সংঘটিত কথিত শিশুহত্যা, যুদ্ধাপরাধ এবং বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দেশীয় আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও বিচার দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি এসব ঘটনার জন্য দায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

দেশের বিচার বিভাগীয় সপ্তাহ উপলক্ষে দেয়া এক বার্তায় মোজতবা খামেনি বলেন, মিনাব ও লামার্দে সংঘটিত শিশুহত্যা এবং অন্যান্য যুদ্ধাপরাধের ঘটনাগুলো শুধু ইরানের আদালতেই নয়, আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মাধ্যমেও অনুসরণ করা উচিত।

তিনি বলেন, ২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের মার্চে সংঘটিত যুদ্ধের সময় ইরানের জনগণের বিরুদ্ধে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর প্রত্যেকটির বিচার নিশ্চিত করতে হবে।

খামেনির ভাষায়, এ অপরাধের হোতাদের অবশ্যই গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে হবে। তাদের জবাবদিহি নিশ্চিত করা আন্তর্জাতিক ন্যায়বিচারেরও দাবি।

তিনি আরও বলেন, এসব অভিযোগ শত শত, এমনকি হাজার হাজার গুরুত্বপূর্ণ আইনি মামলার মধ্যে অন্যতম। তাই দেশীয় আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও সেগুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন ও অনুসরণ করা প্রয়োজন।

মোজতবা খামেনি অভিযোগ করেন, মিনাব ও লামার্দে শিশুহত্যা, চিকিৎসাকেন্দ্র ও সেবাপ্রতিষ্ঠানে হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনিকে হত্যাচেষ্টার ঘটনাও এসব অভিযোগের অন্তর্ভুক্ত।

তার দাবি, এসব হামলার ফলে ইরানি জনগণ ব্যাপক প্রাণহানি, শারীরিক ও মানসিক ক্ষতি এবং বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

বিচার বিভাগের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের বিচার বিভাগের প্রধান দায়িত্ব হলো জনগণের অধিকার রক্ষা করা, জনস্বার্থ ও বৈধ স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা এবং আইনের যথাযথ প্রয়োগ তদারকি করা।

তিনি জোর দিয়ে বলেন, বিচার বিভাগের কার্যক্রম এমন হতে হবে যাতে কোনও অপরাধী আইনের বাইরে থাকতে না পারে এবং ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায়বিচার পান।

তথ্যসূত্র: ডন

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে
তিস্তা প্রকল্পে ভারতের আপত্তির জবাবে চীনের কড়া বার্তা
কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা; টিআইএন ছাড়াই খুলবে ব্যাংক হিসাব
শেষ মুর্হূতে ইউস্টাকিওর জাদু, ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও লোডশেডিং দিতে হবে: জ্বালানিমন্ত্রী
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়ালো ৪ হাজার
ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিলো: নাহিদ ইসলাম
ইতালিতে ট্রিপল মার্ডার: মা জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই
ইরানে শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে চাইলেন হবে