Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ৩০ জুন ২০২৬

শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত সমতায় আটকে ছিলো ম্যাচ। তবে যোগ করা সময়ের একেবারে শেষদিকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির দুর্দান্ত গোলে নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রুদ্ধশ্বাস লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে ব্রাজিল। প্রায় ৭৫ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। তবে জাপানের সুশৃঙ্খল রক্ষণ এবং গোলরক্ষক সুজুকির দৃঢ়তায় বারবার হতাশ হতে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডদের।

তৃতীয় মিনিটে ব্রুনো গিমারায়েসের শট এবং পঞ্চম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের সামনে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলেও জাপানের রক্ষণভাগ তা সামলে নেয়। এরপর দানিলোর পাস থেকে ভুল বোঝাবুঝির কারণে সহজ একটি সুযোগ নষ্ট করে ব্রাজিল। মাতেউস কুনহা ও লুকাস পাকেতার চেষ্টাও লক্ষ্যভেদ করতে পারেনি।

অন্যদিকে শুরুতে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকলেও ধীরে ধীরে আক্রমণে ওঠে জাপান। ১৬ মিনিটে দাইচি কামাদার ফ্রি-কিক থেকে প্রথমবারের মতো ব্রাজিলের রক্ষণে চাপ সৃষ্টি করে তারা।

ম্যাচের ২৯ মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। মাঝমাঠে দানিলোর ভুলে বলের দখল পেয়ে দ্রুতগতিতে এগিয়ে যান সানো। কাসেমিরোকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে নেয়া তার শক্তিশালী ডান পায়ের শট সোজা জড়িয়ে যায় জালের নিচের বাঁ কোণে। গোলরক্ষকের কিছুই করার ছিলো না। এ গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

গোল হজমের পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় ব্রাজিল। লুকাস পাকেতার ফ্রি-কিক থেকে মারকুইনহোসের হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ভিনিসিয়ুস জুনিয়র ও কুনহার কয়েকটি দূরপাল্লার শটও দক্ষতার সঙ্গে রুখে দেন জাপানের গোলরক্ষক সুজুকি। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে সেলেসাওরা। তারই ফল আসে ৫৬ মিনিটে। আক্রমণের ধারাবাহিকতায় কাসেমিরো জাপানের জালে বল পাঠিয়ে ম্যাচে ১-১ সমতা ফেরান।

সমতায় ফেরার পরও থেমে থাকেনি ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র একাধিকবার জাপানের রক্ষণে ভীতি ছড়ালেও শেষ পর্যন্ত গোলের দেখা পাচ্ছিলেন না। অন্যদিকে জাপানও পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে যায়।

যখন ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছিলো, ঠিক তখনই যোগ করা সময়ের শেষ মুহূর্তে নায়ক হয়ে আবির্ভূত হন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। সতীর্থের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জাপানের জালে বল জড়িয়ে ব্রাজিলকে ২-১ গোলের নাটকীয় জয় এনে দেন তিনি।

এ জয়ে নকআউট পর্ব তথা শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল। শেষ মুহূর্তের এ জয় বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা অভিযানে নতুন আত্মবিশ্বাস যোগ করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা