Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ২৭ এপ্রিল ২০২৬

পরোয়ানার পর স্বস্তি—হাইকোর্টে 

আগাম জামিন পেলেন এমপি আমির হামজা

আগাম জামিন পেলেন এমপি আমির হামজা
ছবি: সংগৃহীত

মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। এর আগে জামিনের আবেদন করতে সকালে সশরীরে আদালতে উপস্থিত হন তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দিতে গিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-কে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা। এ ধরনের বক্তব্য দেয়ার অভিযোগ এর আগেও তার বিরুদ্ধে উঠেছে বলে জানা গেছে।

পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলাটি দায়েরের পর বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। সে প্রেক্ষাপটে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে আগাম জামিন প্রার্থনা করেন এবং অবশেষে ৮ সপ্তাহের জন্য জামিন পান।

এ জামিনের ফলে আপাতত তাকে গ্রেফতারের ঝুঁকি থেকে সুরক্ষা দেয়া হলো, তবে নির্ধারিত সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পরবর্তী আইনি প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল