Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯, ১৭ জুন ২০২৬

আপডেট: ২২:০০, ১৭ জুন ২০২৬

পেলেন ৩ লাখ টাকার অনুদান

ভাইরাল শিল্পী লাইলী বাউলের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

ভাইরাল শিল্পী লাইলী বাউলের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় লোকগান পরিবেশন করে ব্যাপক পরিচিতি পাওয়া বাউলশিল্পী লাইলী বাউলের পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শিল্পসাধনার স্বীকৃতি এবং কল্যাণমূলক সহায়তার অংশ হিসেবে তাকে ৩ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিজ হাতে লাইলী বাউলের কাছে ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

চেক গ্রহণের পর মন্ত্রীর দফতরে উপস্থিত অতিথিদের সামনে লোকসংগীত ও বাউল গান পরিবেশন করেন লাইলী বাউল। তার সুমধুর কণ্ঠে পরিবেশিত গান উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এ সময় মন্ত্রীর অফিস কক্ষ লোকজ সুরে মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী লাইলী বাউলের প্রতিভার প্রশংসা করে বলেন, প্রতিভাগুলো এমনই হয়, শত বাধা উপেক্ষা করেও তারা প্রকাশিত হয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনও তার একটি উজ্জ্বল উদাহরণ।

তিনি আরও বলেন, লোকজ সংস্কৃতি ও বাউল গান বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা এমন সুপ্ত প্রতিভাদের খুঁজে বের করা, মূল্যায়ন করা এবং তাদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশের লোকশিল্পীদের উৎসাহিত করবে এবং বাংলা লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান লোকশিল্পীদের সহায়তা ও পৃষ্ঠপোষকতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
৫ আগস্টের পর আ.লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: নাহিদ ইসলাম
কৃষক কার্ড পেয়ে ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
অনলাইন বেটিংয়ে ৭ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
খামেনির দাফন ও শেষ বিদায়ের সূচি ঘোষণা
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
গোল্ডেন বুটের পথে দুর্বার মেসি
কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের
ঢাবির চার শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মেসির ঝড়ে উড়ে গেলো অস্ট্রিয়া, জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার