Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ২৫ অক্টোবর ২০২৬

নোট অব ডিসেন্ট বদলাতে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোট অব ডিসেন্ট বদলাতে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপির দেয়া নোট অব ডিসেন্টে কোনও পরিবর্তন আনতে চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিলো। তবে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সে পথে হাঁটবে না।

তিনি বলেন, নোট অব ডিসেন্টে পরিবর্তনের বিষয়ে বিরোধী দলের কোনও প্রস্তাব থাকলে তা সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে উপস্থাপন করতে হবে। আলোচনার মাধ্যমে প্রস্তাবগুলো পর্যালোচনার সুযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান সংশোধনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয় রয়েছে।

এ ছাড়া আইন, নির্বাহী ও বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, মতামত উপস্থাপন এবং প্রস্তাব পর্যালোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
গ্রামবাসীর ধাওয়া খেয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস
সচিবালয় স্থানান্তরে ৩৫০০ কোটি টাকা ব্যয়, প্রশ্ন যৌক্তিকতা নিয়ে
নোট অব ডিসেন্ট বদলাতে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা আমলের বিতর্কিত আমলার চুক্তি বাড়ানোর তোড়জোড়
মেঘনায় ভাসমান রেস্টুরেন্টে এসএসসি ’৯৭ ব্যাচের স্মৃতির মেলা
ভালোবাসার আলিঙ্গনেই ভাঙলো স্ত্রীর ৫ পাঁজর!
আসিফের গাড়িতে গুলি, সিজেএফডির নিন্দা
কানাডায় ভিসা জালিয়াতি, অভিযুক্ত ৫ বাংলাদেশি
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
কক্সবাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণে, রক্ষা পেলেন ৩০০ পর্যটক