Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ১ নভেম্বর ২০২৬

কাতারের এলএনজি ট্যাংকারে হামলা, হরমুজ খুলতে ইরানের ৭ শর্ত

কাতারের এলএনজি ট্যাংকারে হামলা, হরমুজ খুলতে ইরানের ৭ শর্ত
ছবি: সংগৃহীত

আরব উপসাগরে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ‘আল মায়েদা’ নামের ট্যাংকারটিতে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে। এ ঘটনায় কোনো নাবিক হতাহত না হলেও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি জানিয়েছে, হামলার সময় ট্যাংকারটিতে থাকা সব নাবিক নিরাপদে ছিলেন। কেউ আহত হননি। এ ঘটনায় সমুদ্রের পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। বর্তমানে জাহাজটি নিরাপদ অবস্থানে রয়েছে এবং সচল আছে। হামলার ফলে ট্যাংকারটির কী ধরনের ক্ষতি হয়েছে, তা পর্যালোচনা করা হচ্ছে।

তবে কারা বা কোন পক্ষ থেকে এ হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার ধরন ও এর পেছনের উদ্দেশ্য সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে নতুন শর্তের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্তগুলো মেনে নিলে দুই দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এ নৌপথটি খুলে দেয়া সম্ভব।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য বেশ কয়েকটি শর্ত দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে ইরান ও ওমানের নির্ধারিত নতুন নৌপথের স্বীকৃতি এবং ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাসংখ্যা কমানো, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা পুনর্বহাল এবং বিদেশে জব্দ থাকা ইরানের অর্থ ছাড়ের দাবিও জানিয়েছেন তিনি। কাতারে থাকা ইরানের অর্থও এ দাবির অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আরাঘচির শর্তের মধ্যে আরও রয়েছে, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের নির্ধারিত নৌপথ ছাড়া অন্য সব রুট বন্ধ রাখা এবং মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি।

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। আরব উপসাগর থেকে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের এ পথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা কিংবা জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।

একদিকে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা, অন্যদিকে হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে ইরানের নতুন শর্ত—সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

তাহসিফ হত্যাকাণ্ড তদন্তে রহস্যময় গোলকধাঁধা
আন্দোলন চললে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
পানি না এলে ভারতের পণ্যও আসবে না: নাহিদ ইসলাম
চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
গার্মেন্টস অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক শব্দ, জানালেন রহস্য!
স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই সনদ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা মন্ত্রণালয়ের
ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে মিল্টন-জাহাঙ্গীর
চুয়েটে ক্লাস শুরুর ৬ দিনের মাথায় ফের শাটডাউন
মণিপুরে ভয়াবহ জাতিগত সংঘাত, নিহত ৫
শ্রমিক বিক্ষোভে ৫২৯ কারখানায় ছুটি ঘোষণা
কাতারের এলএনজি ট্যাংকারে হামলা, হরমুজ খুলতে ইরানের ৭ শর্ত
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
মিরপুরে নাশকতার সমন্বয়ক ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ: ডিবি
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন
এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়