Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২০, ১০ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর নিকট অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ 

হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ

হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
ফাইল ছবি

হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের দাবিকে ‘অগণতান্ত্রিক, অনৈতিক, বেআইনি ও অমানবিক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ ৯ দফা দাবি উত্থাপন করে। ওই দাবির ৬ নম্বর দফায় হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হলো।

এক বিবৃতিতে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, প্রতিষ্ঠার পর থেকে হেযবুত তওহীদ দেশের প্রচলিত কোনও আইন ভঙ্গ করেনি এবং কোনও অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত হয়নি। কোনও বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ ছাড়াই কেবল ধর্মীয় কিছু বিষয়ে মতপার্থক্যের কারণে একটি সংগঠনকে নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ অযৌক্তিক।

তিনি বলেন, ইসলাম ধর্মের মধ্যে আকিদা, মাসআলা ও দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য নতুন কোনো বিষয় নয়। মুসলিম বিশ্বে এ ধরনের মতপার্থক্য দীর্ঘদিনের এবং বিভিন্ন মত ও সংগঠনের মধ্যে এ নিয়ে বিতর্ক রয়েছে। তাই মতাদর্শগত পার্থক্যকে কেন্দ্র করে কোনও সংগঠনকে নিষিদ্ধ করার দাবি গণতান্ত্রিক ও নাগরিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

হেযবুত তওহীদের ইমাম বলেন, কেবল দৃষ্টিভঙ্গিগত পার্থক্য কিংবা কোনো গোষ্ঠীর দাবির ভিত্তিতে বৈধ কোনও সংগঠনকে নিষিদ্ধ করার নজির তৈরি হলে দেশের কোনও দল বা সংগঠনের সাংবিধানিক ও ধর্মীয় স্বাধীনতা নিরাপদ থাকবে না। একই সঙ্গে নাগরিকদের স্বাধীন মতপ্রকাশের অধিকারও প্রশ্নের মুখে পড়বে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনও নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর চাপ বা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে বিষয়টি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত।

বিবৃতিতে হেযবুত তওহীদকে ‘আইনমান্যকারী আন্দোলন’ হিসেবে উল্লেখ করে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম আশা প্রকাশ করেন, সরকার সংগঠনটির সদস্যদের মানবাধিকার, নাগরিক অধিকার এবং স্বাধীন মতপ্রকাশের অধিকার সংরক্ষণ করবে।

হেফাজতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বিবৃতিতে হেযবুত তওহীদের ইমাম অভিযোগ করেন, হেফাজতে ইসলাম ও কওমি ঘরানার কিছু নেতার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা হ্যান্ডবিল, অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে।

তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু হেযবুত তওহীদের জন্য নয়, দেশের সামগ্রিক শান্তিশৃঙ্খলা ও সরকারের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম আরও অভিযোগ করেন, হেফাজতে ইসলাম সরকারের ওপর চাপ সৃষ্টি করে নিজেদের ধর্মীয় অবস্থান ও ‘অশুভ এজেন্ডা’ বাস্তবায়নের চেষ্টা করছে। তবে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের গণতান্ত্রিক সরকার এ ধরনের তৎপরতা সফল হতে দেবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের আইন মেনে শান্তিপূর্ণভাবে আদর্শিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার প্রতিটি নাগরিক ও সংগঠনের রয়েছে। কোনও সংগঠনের সঙ্গে মতপার্থক্য থাকলেও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তোলার আগে আইন ও প্রমাণের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা উচিত।

বিবৃতিতে হেযবুত তওহীদের পক্ষ থেকে সরকারের প্রতি নিরপেক্ষ তদন্ত ও আইনগত ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব