Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৬, ৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী

রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
ছবি: সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে বিরোধী জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেয়ার পরিকল্পনা রয়েছে দলটির। তবে সে প্রার্থীর নাম চূড়ান্ত হবে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বৈঠক শেষে রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত। একই সঙ্গে বিরোধী দলের পক্ষ থেকে একজন একক প্রার্থী দেয়ার বিষয়ে ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত হয়।

এ লক্ষ্যে রোববার (৯ আগস্ট) ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেয়া হবে, তা চূড়ান্ত করার কথা রয়েছে। বৈঠক শেষে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

জামায়াতের নেতারা মনে করছেন, রাষ্ট্রপতি নির্বাচনে জোটগতভাবে একক প্রার্থী দেয়ার মাধ্যমে বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় আরও দৃঢ় হবে। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্যের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট হবে।

রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও শনিবারের নির্বাহী পরিষদের বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সংবিধান সংস্কার, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়েছে।

দলীয় সূত্রের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়েও বৈঠকে মতবিনিময় করেন নেতারা। এসব বিষয়ে ১১ দলীয় ঐক্যের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়।

এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিলো, ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হবে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। জামায়াতের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত এবং বিরোধী জোটের একক প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ সে প্রস্তুতিকেই আরও স্পষ্ট করলো।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল