Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৬, ১১ জুলাই ২০২৫

শুক্রবার হেফাজতের বিক্ষোভ সমাবেশ

শুক্রবার হেফাজতের বিক্ষোভ সমাবেশ
ছবি: সংগৃহীত

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক আফসার মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে হেফাজত জানায়, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনকে তারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। তাদের ভাষায়, স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো এক প্রকার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত।

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক দেশের সব ইমানদার, দেশপ্রেমিক ও স্বাধীনতা-সচেতন নাগরিকদের দলমত নির্বিশেষে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩