Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাবিতে হাসিব-আইয়াম

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।

একই দিনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জহির রায়হান রিপন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। একই স্থানে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিলও অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

জাতীয় কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবু বাকের মজুমদার ও সদ্য বিদায়ী সিনিয়র সহসভাপতি মাহফুজ খান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি লিমন হাছান ও দফতর সম্পাদক মাহফুজুর রহমান।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী ও মো. জহিরুল ইসলাম। এ পদে শ্যামলী সুলতানা জেদনী ছিলেন একমাত্র নারী প্রার্থী। তিনি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের স্ত্রী।

অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হাসিব আল ইসলাম, মো. মহিউদ্দিন ও সাকিবুল হাসান। ভোটে হাসিব আল ইসলাম সভাপতি নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ফেরদৌস আইয়াম ও মোহাম্মদ সাকিব। এতে ফেরদৌস আইয়াম নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে মো. জহির রায়হান রিপন একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিলো। কাউন্সিলের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের অধিকার ও বিভিন্ন শিক্ষাবিষয়ক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ