Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২৬

রাবির হলে মশারির ওপর বিষধর সাপ

রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে মশারির ওপর থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হলের ১২১ নম্বর কক্ষে সাপটি দেখতে পান শিক্ষার্থীরা।

পরে স্বেচ্ছাসেবী সংগঠন সোয়ানের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করা হয়। সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার, রাবি শাখার সাধারণ সম্পাদক সামিত বিন রহমান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ সাপটি উদ্ধার করেন।

উদ্ধারকারীরা জানান, সাপটি ‘পাতি কালাচ’ বা ‘পাতি কেউটে’ প্রজাতির। এটি নিউরোটক্সিন বিষধর সাপ এবং সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে।

সাপটির বিষয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ বলেন, কমন ক্রেইট মারাত্মক বিষধর সাপ। এটি সাধারণত রাতে চলাচল করে। কামড় দেয়ার পর অনেক সময় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। ঘুমন্ত অবস্থায় এ সাপের কামড়ের ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, এ ধরনের সাপের উপস্থিতি এড়াতে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রাতে ঘুমানোর সময় মশারি বিছানার সঙ্গে ভালোভাবে গুঁজে দেয়ারও পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়া এটা মোকাবিলা করা সম্ভব নয়। আমাদের পক্ষ থেকে যদি কোনও সহযোগিতা চাওয়া হয়, অবশ্যই আমরা সাপোর্ট দেবো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
হোটেল সংকটে কোলকাতার রাস্তায় বাংলাদেশি রোগীরা
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জোহেইরির মাথায়
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
কোনও স্বৈরাচার আর এ দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম
গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ
বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, কিন্তু নেননি: জামায়াত আমির
আপনার ভালো কাজ খারাপ লোকের কারণে নষ্ট হচ্ছে: মির্জা আব্বাস
কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু