Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১, ৬ সেপ্টেম্বর ২০২৬

সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশের চলমান সংকটকে পুঁজি করে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যেককে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। তবে সংকট বা সমস্যাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সে বিভ্রান্তির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরিরও চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, 

সমস্যা নেই আমরা কখনোই বলছি না। সমস্যা আছে। কিন্তু এসব সমস্যা পুঁজি করে খেয়াল করছি যে, কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এবং বিভ্রান্তি তৈরির মাধ্যমে দেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে।

অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইনের আওতায় ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়।

তিনি আরও বলেন, কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই সরকার গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবে এবং গণতান্ত্রিক নীতি ও নৈতিকতা অনুসরণে সর্বোচ্চ চেষ্টা করবে।

তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই বাংলাদেশের জনগণ এ সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার। অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবো। গণতান্ত্রিক যে নীতি-নৈতিকতা আছে, চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আপহোল্ড করার জন্য।

আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু সঞ্চালনা করেন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ঘোষিত পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়েছিলো কয়েক দিন আগে। প্রধানমন্ত্রীর অংশগ্রহণে কৃষিবিদ ইনস্টিটিউটের এ আলোচনা সভার মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির সমাপ্তি হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
হোটেল সংকটে কোলকাতার রাস্তায় বাংলাদেশি রোগীরা
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জোহেইরির মাথায়
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
কোনও স্বৈরাচার আর এ দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম
গ্যাস-বিদ্যুৎ পাবো এমন কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ
বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, কিন্তু নেননি: জামায়াত আমির
আপনার ভালো কাজ খারাপ লোকের কারণে নষ্ট হচ্ছে: মির্জা আব্বাস
কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু