Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ৪ সেপ্টেম্বর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সনদের রূপরেখা অনুযায়ী সংসদীয় কমিটির সভাপতিত্বসহ অন্যান্য ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোকে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিরোধী দলগুলোকে এগিয়ে আসতে হবে। সনদ বাস্তবায়নের পাশাপাশি এর আলোকে সংবিধান সংশোধন করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বিরোধী দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমরা বলেছি যে আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত তো হবে, সংবিধান সংশোধন তো হবে।

সংসদীয় কমিটিতে বিরোধী দলগুলোর অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী আসনের সংখ্যার অনুপাতে বিরোধী দলগুলো স্থায়ী কমিটিতে সভাপতিত্বের সুযোগ পাবে। এ কারণে সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় তাদের সক্রিয়ভাবে অংশ নেয়া উচিত।

তিনি বলেন, একইভাবে জুলাই জাতীয় সনদ অনুসারে আসনের সংখ্যার অনুপাতে আপনারা স্থায়ী কমিটিগুলোতে সভাপতিত্ব পাবেন। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন।

সরকারের পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনী বিল সংসদে আনা হবে। এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ কার্যকর করার পাশাপাশি সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার পথও সুগম করা হবে।

তিনি বলেন, আমরা এ ওয়াদা জাতীয় সংসদের এ ফ্লোরে দাঁড়িয়ে দিতে পারি, যত শিগগিরই সম্ভব আমরা সে সংবিধান সংশোধনী বিল নিয়ে আসchf, যাতে করে তা তাড়াতাড়ি কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন এবং সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে বিরোধী দলগুলোর জন্য সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্বসহ সনদে নির্ধারিত রাজনৈতিক হিস্যা নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কুমিল্লা নামেই বিভাগ করতে হবে: জামায়াত আমির
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ