Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৩১, ৫ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো 

বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো 
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের আর্থিক সংকট ও স্টেডিয়াম পুনর্নির্মাণের নানা জটিলতা কাটিয়ে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে স্প্যানিশ ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে আয় ১ বিলিয়ন ইউরোর সীমা অতিক্রম করেছে।

২০২৫-২৬ অর্থবছরে এই রেকর্ড আয় করেছে কাতালান ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্য দিয়ে টানা তৃতীয় মৌসুমের মতো ইতিবাচক আর্থিক ফলাফল ধরে রাখল বার্সেলোনা।

এর আগের মৌসুমে ক্লাবটির আয় ছিলো ৯৯৪ মিলিয়ন ইউরো। অর্থাৎ এবার ১ বিলিয়ন ইউরোর মাইলফলক পেরিয়ে নতুন রেকর্ড গড়েছে তারা।

বার্সেলোনার এ সাফল্য এসেছে স্টেডিয়াম সংকটের মধ্যেও। স্পটিফাই ক্যাম্প ন্যুর পুনর্নির্মাণকাজ চলায় গত মৌসুমে মাঠটির দর্শক ধারণক্ষমতা মাত্র ৪২ হাজারে সীমাবদ্ধ ছিলো। ফলে ম্যাচ থেকে প্রত্যাশিত আয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও সামগ্রিক আয়ে নতুন উচ্চতা ছুঁয়েছে ক্লাবটি।

আগামী ১৯ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভায় ক্লাবের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবে।

দীর্ঘদিনের ঋণ ও আর্থিক চাপের পর বার্সেলোনার এ ঘুরে দাঁড়ানো ক্লাবটির বাণিজ্যিক সক্ষমতার বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ক্যাম্প ন্যুর পুনর্নির্মাণের মতো ব্যয়বহুল প্রকল্প চলমান থাকার মধ্যেও ১ বিলিয়ন ইউরোর বেশি আয় ক্লাবটির আর্থিক পুনরুদ্ধারের পথে গুরুত্বপূর্ণ অর্জন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ