Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:২০, ১১ মে ২০২৬

আপডেট: ১২:২০, ১১ মে ২০২৬

রাশফোর্ডের দুর্দান্ত ফ্রি-কিকে হারিয়েছে রিয়ালকে

এল ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

এল ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
ছবি: সংগৃহীত

ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ডের জাদুকরি ফ্রি-কিকে চিরপ্রতিদ্বন্দ্বীরিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে এফসি বার্সেলোনা। মৌসুম শেষ হওয়ার তিন ম্যাচ আগেই নিজেদের ২৯তম লিগ শিরোপা ঘরে তুলেছে কাতালান জায়ান্টরা।

নিউ ক্যাম্পে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোয় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের নবম মিনিটেই দর্শকদের উল্লাসে ভাসান রাশফোর্ড। বক্সের ঠিক বাইরে থেকে নেয়া অসাধারণ এক ফ্রি-কিকে বল জড়িয়ে দেন জালে। রিয়াল গোলরক্ষক চেষ্টা করেও বলের নাগাল পাননি।

শুরুতেই গোল হজম করে কিছুটা চাপে পড়ে রিয়াল মাদ্রিদ। সে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। দ্রুতগতির আক্রমণ থেকে পাওয়া বল দারুণ দক্ষতায় জালে পাঠান এ স্প্যানিশ ফরোয়ার্ড।

গোল করার পর রাশফোর্ড ও ফেরান তোরেস দুজনই ছুটে যান বার্সা কোচ হ্যানসি ফ্লিকের দিকে। সম্প্রতি ফ্লিকের বাবার মৃত্যু হওয়ায় দুই ফুটবলার নিজেদের গোল তাকে উৎসর্গ করে আবেগঘন উদ্‌যাপন করেন। পুরো স্টেডিয়ামজুড়েও তখন তৈরি হয় আবেগঘন পরিবেশ।

এ জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জিতলো বার্সেলোনা। স্প্যানিশ শীর্ষ ফুটবলে এখনো সর্বোচ্চ ৩৬টি লিগ শিরোপা নিয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এবারের সাফল্যে ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হয়েছে বার্সা।

দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা এখন লা লিগায় টানা ১১ ম্যাচে জয় পেয়েছে। পয়েন্ট তালিকায় তারা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে থাকায় বাকি ম্যাচগুলোতে আর তাদের ধরা সম্ভব নয়। এছাড়া ঘরের মাঠে চলতি মৌসুমে এটি বার্সেলোনার টানা ১৮তম জয়।

ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে পরিষ্কার আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ আক্রমণে কিছু সুযোগ তৈরি করলেও বার্সার সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি।

শিরোপা নিশ্চিত হওয়ার পর নিউ ক্যাম্পে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকরা একসঙ্গে উদ্‌যাপনে মেতে ওঠেন ঐতিহাসিক এ জয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশকে কাঁটাতার উপহার শুভেন্দুর
সংখ্যালঘুদের নিরাপত্তায় মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত: ধর্মমন্ত্রী
নেপালে বিমানের চাকায় আগুন, অল্পের জন্য রক্ষা ২৮৮ আরোহী
ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক মোনামি
আমতলীতে বজ্রপাতের ভয়াল থাবা, বাড়ছে প্রাণহানি
লেবার পার্টিতে বিদ্রোহ, টালমাটাল স্টারমারের ভবিষ্যৎ
এল ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
এনসিপিতে যোগদানকারীদের খতিয়ে দেখতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন
গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ অসাংবিধানিক
‘ট্রাম্পকে খুশি করতে ইরান প্রস্তাব লেখে না’
নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ
পাহাড়ে তিন মাসে ৬ খুন: দীঘিনালা-সাজেক সড়কে অবরোধের ডাক
২৪ ঘণ্টায় ইসরায়েলের ওপর হিজবুল্লাহর ২৪ হামলা
হরমুজে ইরানের ‘ডলফিন’ সাবমেরিন মোতায়েন
হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিংয়ে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি
পুলিশের জন্য ওভারটাইম ভাতা ও বিশেষ পদোন্নতির পরিকল্পনা
হাসিনার দোসরদের ‘দখলচেষ্টা’, সময় টিভি দিয়ে শুরু
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরায়েল