Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ১১ মে ২০২৬

৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ

মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশকে কাঁটাতার উপহার শুভেন্দুর

মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশকে কাঁটাতার উপহার শুভেন্দুর
ছবি: সংগৃহীত

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য বড় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সীমান্তে বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) বুঝিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে তুলে দেয়া হবে।

তিনি দাবি করেন, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিলাম। এ কাজে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে একাধিকবার নরেন্দ্র মোদি এবং অমিত শাহ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য বিএসএফকে জমি না দেয়ায় পশ্চিমবঙ্গের আগের সরকারের সমালোচনা করেছিলেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়াকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গত শনিবার শপথ নেয়ার পর পশ্চিমবঙ্গকে ‘নতুনভাবে গড়ে তোলার’ প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। সোমবারের বৈঠক ঘিরে কোলকাতার প্রশাসনিক সদরদফতর নবান্ন ও আশপাশ এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়।

এদিকে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি ঝাড়খন্ড থেকে আনা হয়েছিলো। ঘাতকদের খুঁজতে পুলিশের একটি দল উত্তর প্রদেশেও গেছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব