Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩২, ২৩ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়াকে হারানোর পুরস্কার 

টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ

টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজটা শেষ হয়েছে হার দিয়ে। ম্যাকাইয়ে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হতাশ করেছে বাংলাদেশ। কিন্তু সে হারের আড়ালেই লুকিয়ে ছিলো বড় এক সুখবর। ইতিহাসে প্রথমবার টেস্ট র‍্যাংকিংয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্ট শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হালনাগাদ করেছে দলীয় টেস্ট র‍্যাংকিং। আর তাতেই তিন ধাপ লাফ দিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটিই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাংকিং।

বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৭৮।

এর আগে টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিলো সপ্তম। এবার সে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লো নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের এ উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের ঐতিহাসিক জয়।

বিশ্ব টেস্ট ক্রিকেটের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ৯ উইকেটে হারিয়ে রীতিমতো চমক দেখিয়েছিলো বাংলাদেশ। সে জয়ের ফলেই র‍্যাংকিংয়ে বড় লাফ দেওয়ার সুযোগ তৈরি হয়।

যদিও সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাকাইয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা। দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানে ম্যাচ হেরে যায় তারা। ফলে সিরিজ ১-১ সমতায় শেষ হলেও র‍্যাংকিংয়ে বাংলাদেশ পেলো বড় অর্জন।

অর্থাৎ, শেষ টেস্টে ব্যর্থতার হতাশার মধ্যেও র‍্যাংকিংয়ের হিসাবে অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতি বাংলাদেশকে এনে দিলেঅ ইতিহাসের সেরা অবস্থান।

বাংলাদেশ ষষ্ঠ স্থানে উঠে আসায় র‍্যাংকিংয়ে এক ধাপ করে অবনতি হয়েছে তিন দলের।

৭৬ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ৭৫ রেটিং নিয়ে পাকিস্তান অষ্টম এবং ৭৪ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে নবম স্থানে।

ফলে এশিয়ার দুই পরিচিত প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা ও পাকিস্তানকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।

পুরুষদের টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের পর রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

অর্থাৎ, শীর্ষ পাঁচের বাইরে থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশ এখন সবচেয়ে ওপরে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের জন্য পুরো সফরটি তাই ব্যর্থতার নয়। বরং একদিকে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে তাদের মাটিতে হারানোর ঐতিহাসিক স্মৃতি, অন্যদিকে টেস্ট র‍্যাংকিংয়ে নিজেদের পুরোনো রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় ওঠা—দুই অর্জনই সফরটিকে স্মরণীয় করে রাখলো।

ম্যাকাইয়ের হার হয়তো বাংলাদেশের সমর্থকদের মন খারাপ করেছে, কিন্তু আইসিসির হালনাগাদ র‍্যাংকিং যেনো সে মন খারাপের মাঝেই বলে দিলো—টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন আগের চেয়ে এক ধাপ নয়, ইতিহাসের সবচেয়ে উঁচু জায়গায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী