Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৪৮, ৭ সেপ্টেম্বর ২০২৬

৪ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ গোল

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বার্সার গোলবন্যা

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বার্সার গোলবন্যা
ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের পথে আরও এক ধাপ এগিয়েছে কাতালানরা। ম্যাচে জোড়া গোল করেছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। এছাড়া একটি করে গোল করেছেন ফারমিন লোপেজ, রাফিনহা ও পেদ্রি।

এ জয়ের ফলে লা লিগায় মৌসুমের প্রথম চার ম্যাচেই পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। চার ম্যাচে প্রতিপক্ষের জালে তারা দিয়েছে ১৭ গোল। বিপরীতে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। চার ম্যাচেও জয় না পাওয়া ভ্যালেন্সিয়া রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো বার্সা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ফারমিন লোপেজের বাড়ানো বল থেকে দারুণ শটে গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। দুই মিনিট পর আবারও জালে বল পাঠান তিনি। তবে ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফারমিন লোপেজ। ভ্যালেন্সিয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে লা লিগায় এটি তার চতুর্থ গোল।

এরপর ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি একাধিকবার দলকে রক্ষা করেন। ২৪ মিনিটে ইয়ামালের বাঁকানো শট দারুণ দক্ষতায় ক্রসবারের ওপর দিয়ে ঠেলে দেন তিনি। ফলে প্রথমার্ধে আর গোল না হলেও ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে কাতালানরা। ম্যাচের ৬৬ মিনিটে লোপেজের বাড়ানো বল থেকে আলতো টোকায় গোল করেন রাফিনহা। এ গোলের মাধ্যমে লা লিগায় মৌসুমের প্রথম চার ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ছয় গোলে সরাসরি অবদান রাখার কৃতিত্ব অর্জন করেন তিনি। একুশ শতকে লিওনেল মেসির পর বার্সেলোনার হয়ে এমন কীর্তি গড়া দ্বিতীয় ফুটবলার রাফিনহা।

৭৯ মিনিটে দানি ওলমোর পাস থেকে চমৎকার শটে চতুর্থ গোলটি করেন পেদ্রি। এরপর ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভ্যালেন্সিয়ার পরাজয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন ইয়ামাল।

শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। চার ম্যাচে ১৭ গোল করে আক্রমণভাগের দুর্দান্ত ছন্দের জানান দেয়ার পাশাপাশি পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানও ধরে রেখেছে দলটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জলবায়ু দুর্যোগ মানেনা সীমান্ত
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে বার্সার গোলবন্যা
‘ইরানের আত্মসমর্পণ অলীক স্বপ্ন’
ভর্তুকির সার যাচ্ছে মিয়ানমারে, ফিরছে মাদক
আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১৪ হাজার অভিবাসী
বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই ৩ বিল পাস
‘এসআরবি’ মোড়কে একই বাহিনী র‍্যাব: টিআইবি
সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
হোটেল সংকটে কোলকাতার রাস্তায় বাংলাদেশি রোগীরা
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জোহেইরির মাথায়
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
কোনও স্বৈরাচার আর এ দেশে ফিরতে পারবে না: নাহিদ ইসলাম